Minor Rape

বারুইপুরের ধর্ষণ-খুনের অভিযুক্ত সন্দেহে যুবককে গণপিটুনি, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু, পুলিশের গাড়ি ভাঙচুর

পুলিশ আরও জানায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই যেন রেয়াত করা না হয়।

প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ এলাবাসীর।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০৩:৫০

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বারুইপুর। নিঁখোজ থাকার পর সকালে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। এর পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। এমনকী অভিযুক্ত সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে মেরে ফেলার অভিযোগও উঠেছে। পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে আগুন জ্বালিয়ে পথ অবরোধ চলছে। 

ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসেছে। জানা গিয়েছে, ধর্ষণ ও খুনের অভিযুক্ত সন্দেহে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়। তাঁকে সেখান থেকে হাসপাতালে নিয়ে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম ইন্দ্র তাঁতি (২৪)।

বিক্ষোভ তুলতে মাইকে আবেদন জানিয়েছে পুলিশ। পুলিশের তরফে বলা হয়েছে, কালকে যে ঘটনা ঘটেছে, আমরা তাতে মর্মাহত। এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেকে গ্রেফতার হবে। আমরা ফাঁসির সাজা দেব। 

পুলিশ আরও জানায়, একটু আগে আমাদেরকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফোন করেছিলেন। কথা বলেছেন সরাসরি। উনি কথা দিয়েছেন, এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত, কাউকে ছাড়া হবে না।

প্রসঙ্গত, বারুইপুর থানার ধপধপি-২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় শনিবার বিকেল থেকে ১২ বছরের ওই নাবালিকা নিখোঁজ ছিল। পরিবারের দাবি, খাবার কেনার কথা বলে বাড়ি থেকে সে বেরোয়। আর ফিরে আসেনি। স্থানীয়দের অভিযোগ, চারজন যুবক তাকে জোর করে তুলে নিয়ে যায়। রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার দেহ উদ্ধার হয়। ঘটনার পরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।


Share