Drug Seized

ট্রেনে করে বিপুল পরিমাণ মাদক পাচার করতে গিয়ে রাজ‍্য পুলিশের এসটিএফের জালে এক মহিলা-সহ দু’জন, বাজেয়াপ্ত এক কেজি হেরোইন

তাঁদের ব‍্যাগে তল্লাশি চালানো হয়। পুলিশের দাবি, তল্লাশি চালিয়ে এক কেজি মতো হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। এক কেজি হেরোইনের মূল্য প্রায় ছ’কোটি টাকা।

নিউ ফরাক্কা স্টেশন
নিজস্ব সংবাদদাতা, ফরাক্কা
  • শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৪

মুর্শিদাবাদের উদ্ধার বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করল পুলিশ। নিউ ফরাক্কা স্টেশন থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মহিলা রয়েছে।

এসটিএফ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের আধিকারিকেরা রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করে। সেই মতো বিকেল ৫টা নাগাদ সেখানে পৌঁছোয়। ব্রক্ষ্ণপুত্র মেল পৌঁছোতেই দুই সন্দেহভাজনকে আটক করে।

তাঁদের ব‍্যাগে তল্লাশি চালানো হয়। পুলিশের দাবি, তল্লাশি চালিয়ে এক কেজি মতো হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। এক কেজি হেরোইনের মূল্য প্রায় ছ’কোটি টাকা।

দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁদের বয়স ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে। মাদক পাচারের বিভিন্ন ধারায় তাঁদের বিরুদ্ধে রুজু করা হয়েছে। কোথা থেকে তাঁরা আসছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও স্পষ্ট নয়। তাঁদের কলকাতায় আনা হচ্ছে।


Share