Land Scam

জাতীয় সড়কের পাশে রেকর্ড বদল করে সরকারি জমি দখল, ধৃত সুজয় হাজরার সঙ্গে সুমিতের যোগাযোগ কীভাবে? খতিয়ে দেখছে পুলিশ

শালবনি থানার পুলিশ শুক্রবার ভোররাত ৩টে নাগাদ কালীঘাটের বাড়িতে শালবনি থানার পুলিশ বিশাল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আসে। শনিবার ভোর ৫টা পর্যন্ত পুলিশের আধিকারিকেরা ডাকাডাকি করেন। অভিযোগ, সুমিতের কথা অভিষেকের দফতরের কর্মীদের জিজ্ঞেস করা হলে কেউ বলেনি।

সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযান।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০৪:৪১

বেআইনি ভাবে জমি দখল মামলায় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে পুলিশ গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ৬০ নম্বর জাতীয় সড়কের দু’পাশে বিপুল পরিমাণ জমির রেকর্ড পরিবর্তন করে দিয়েছেন। বেশ কিছু জমি অস্থিত্বহীন ব‍্যক্তিদের নামে করা হয়েছে। তাতেও ওই তৃণমূল নেতার যোগসাজশে রয়েছে। এই জমিগুলির মধ্যে বেশিরভাগই মালিকানা সরকারের। সেই মামলার তদন্তেই পুলিশ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম জড়িয়েছে। তাঁকে খুঁজতেই পুলিশ শুক্রবার ভোররাতে কালীঘাটের বাড়িতে অভিযান চালায়।

গত ৫ জুন এক ব‍্যক্তি পশ্চিম মেদিনীপুরের শালবনি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, ২০২১ সালে তিনি একটি জলের কারখানা খুলবেন বলে জমি চিহ্নিত করে কিনবেন বলে ঠিক করেন। তারপরে তিনি মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরার সঙ্গে তাঁর অফিসে যোগাযোগ করেন। সাক্ষাৎ করেন। সেদিন একটি চুক্তিপত্র দেখিয়ে কারখানার জন‍্য চিহ্নিত জমিটি সুজয় হাজরা নিজের বলে দাবি করেন। 

অভিযোগ, কোনও চুক্তিপত্র ছাড়া ওই ব‍্যক্তির কাছ থেকে দশ লক্ষ টাকা নেন। পরে জমির মালিকানা না পাওয়ায় অভিযোগকারী আবার সুজয় হাজরার সঙ্গে যোগাযোগ করেন। চাইতে গেলে সেই জমির ‘কথা ভুলে যেতে’ ওই ব্যক্তিকে বলেন। টাকাও ফেরত দেবেন না বলেও নাকি জানিয়ে দেন। অভিযোগপত্রে বলা হয়েছে, পরবর্তীতে তিনি জমিটি নিয়ে খোঁজখবর করে জানতে পারেন— সেটি সরকারি জমি।

লিখিত অভিযোগে আরও দাবি করা হয়েছে, শালবনি ও মেদিনীপুর সদর ব্লকের একাধিক মৌজায় জাল দলিল, ভুয়ো স্ট্যাম্প, নকল সিলমোহর এবং এলআর রেকর্ড পরিবর্তনের মাধ্যমে সরকারি জমি দখল করা হয়েছে। বেশিরভাগই জমি ৬০ নম্বর জাতীয় সড়কের দু’পাশে রয়েছে। এই জমি দখলের নেপথ্যে বড় সিন্ডিকেট রয়েছে। অভিযোগকারীর দাবি, অস্তিত্বহীন ব্যক্তিদের নামে সেসব নথি তৈরি করা হয়েছে।

অভিযোগপত্রে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা-সহ সাত জনের নামে ওই ব্যক্তি খানায় অভিযোগ দায়ের করেছেন। দখল করা জমিগুলিকে বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে। এই মামলায় তদন্ত করতে গিয়েই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম উঠে এসেছে। সুমিতের সঙ্গে সুজয়ের কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ভূমি ও ভূমি সংস্কার দফতরের কিছু কর্মীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সুমিত রায় প্রভাব কী সেক্ষেত্রে খাটিয়েছিলেন তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

জানা গিয়েছে, শালবনি থানার পুলিশ শুক্রবার ভোররাত ৩টে নাগাদ কালীঘাটের বাড়িতে শালবনি থানার পুলিশ বিশাল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আসে। শনিবার ভোর ৫টা পর্যন্ত পুলিশের আধিকারিকেরা ডাকাডাকি করেন। অভিযোগ, সুমিতের কথা অভিষেকের দফতরের কর্মীদের জিজ্ঞেস করা হলে কেউ বলেনি। তদন্তকারীদের সঙ্গে অসহযোগিতা করেছেন। এর পরেই গ‍্যাসকাটার দিয়ে মূল গেটের তালা ভেঙে তাঁরা ভিতরে প্রবেশ করে। প্রায় ৯০ মিনিট ধরে তল্লাশি চালানো পরে তাঁরা বেরিয়ে যান। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে তাঁদের হাতে কিছু মেলেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের খোঁজে সুমিত রাতের মোবাইল ফোনের টাওয়ারের শেষ অবস্থান কালীঘাটের বাড়িতে পাওয়া গিয়েছিল। তা দেখেই পুলিশ সেখানে যায়। কিন্তু বর্তমানে সুমিতের ফোন বন্ধ রয়েছে। আর তাঁকে চিহ্নিত করা যাচ্ছে না। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।


Share