Howrah Shootout

জাপানি গেটে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার দাশনগরের দাগী দুষ্কৃতী শেখ বিলাল হোসেন ওরফে বিরিয়ানি বাপি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

শেখ বিলাল হোসেন ওরফে বিরিয়ানি বাপি হাওড়ার দাশনগর এলাকার দাগী দুষ্কৃতী। জমি দখল, তোলাবাজি, লোহা মাফিয়াদের গ‍্যাংয়ের সঙ্গে যুক্ত থাকার একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।

হাওড়ার দাগী দুষ্কৃতী বিরিয়ানি বাপি গ্রেফতার।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ১০:৩৪

হাওড়ার জাপানি গেট এলাকায় গুলি চালানোর অভিযোগে গ্রেফতার শেখ বিলাল হোসেন ওরফে বিরিয়ানি বাপি। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে পরে হাওড়া আদালতে হাজির করানো হয়েছে।

শনিবার রাতে দাশনগর থানা এলাকার বালটিকুরির জাপানি গেটের কাছে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই ঘটনার নাম জড়ায় শেখ বিলাল হোসেন ওরফে বিরিয়ানি বাপির। রাতভোর তল্লাশি করে বিরিয়ানি বাপিকে গ্রেফতার করে। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে বলে দাবি করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

শেখ বিলাল হোসেন ওরফে বিরিয়ানি বাপি হাওড়ার দাশনগর এলাকার দাগী দুষ্কৃতী। জমি দখল, তোলাবাজি, লোহা মাফিয়াদের গ‍্যাংয়ের সঙ্গে যুক্ত থাকার একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। যদিও পুলিশ শনিবার রাতে গুলি চলেনি বলে দাবি করেছে। রবিবার দুপুরের পরে বিরিয়ানি বাপিকে হাওড়া আদালতে হাজির করানো হয়েছে। বিচারক ধৃতকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে বলে জানা গিয়েছে।


Share