Baruipur Incident

বারুইপুর কাণ্ডে ধৃতকে এনকাউন্টার! হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে মৃত‍্যু

পুলিশের দাবি, মঙ্গলবার গভীর রাতে প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ। সেই সময় পালানোর চেষ্টা করে। পুলিশের পাল্টা গুলিতে প্রভাস জখম হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬ ০৯:৩৯

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল প্রভাস মন্ডলকে। ঘটনায় অন‍্যতম অভিযুক্ত ছিল সে। পুলিশের দাবি, মঙ্গলবার গভীর রাতে প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ। সেই সময় পালানোর চেষ্টা করে। পুলিশের পাল্টা গুলিতে প্রভাস জখম হয়। তাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে চিকিৎসকেরা প্রভাসকে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ সূত্রে আগেই জানা গিয়েছিল, প্রভাস মন্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে। সেই কারণেই মঙ্গলবার গভীর রাত ১টা নাগাদ সূর্যপুরের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেই সময় পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে। এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র নিয়ে পালানোর চেষ্টা করে। এমনকী, পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালায়। পাল্টা গুলি চালায় পুলিশ। গুলি গিয়ে লাগে প্রভাসের গায়ে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রভাসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

রবিবার সকালে বারুইপুরের সূর্যপুরের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় কিশোরীর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এর পরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। উত্তেজিত জনতাই প্রভাস মন্ডলকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় প্রভাসই ছিল প্রথম গ্রেফতার হয়।

উল্লেখ্য, ঘটনার পরে এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, শনিবার বিকেল ৪টে ৪১ মিনিট নাগাদ সূর্যপুর বাজারের রাস্তা দিয়ে হেঁটে যেতে কিশোরীকে দেখা যাচ্ছে। তার কয়েক পা পিছনেই এক যুবক লাল টি শার্ট এবং মাথায় নীল রঙের টুপি যাচ্ছে। তার ঠিক তিন মিনিটের পরেই ওই যুবকের সঙ্গে হেঁটে আবার ফিরে আসছে ওই কিশোরী। স্থানীয়দের বক্তব্য, ওই ফুটেজ খতিয়ে দেখার পরেই ওই যুবককে প্রভাস মন্ডল বলেই চিহ্নিত করে স্থানীয়রা। তাঁদের বক্তব্য, প্রভাসকে নিয়েই রবিবার সকাল ৭টা নাগাদ ওই বাজার থেকে ১ কিলোমিটার দূরে একটি পুকুর থেকে কিশোরীর দেহ উদ্ধার করা হয়েছে।


Share