Baruipur Incident

বারুইপুরে ধর্ষণ ও খুনে অভিযুক্ত চতুর্থ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে পাকড়াও কবির মোল্লা

নির্যাতিতা পরিবার চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। আগেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল চারে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬ ১১:০৮

বারুইপুরের কিশোরীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের নাম কবির মোল্লা। নির্যাতিতা পরিবার চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। আগেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল চারে।

রবিবার সকালে বারুইপুরের সূর্যপুর একালাকার একটি পানা পুকুর থেকে কিশোরীর বস্তাবন্দি দেহ উদ্ধার করে। শনিবার রাত থেকে ওই কিশোরী নিখোঁজ ছিল। স্থানীয়েরা সারা রাত খোঁজাখুঁজির পরে সকালে কিশোরীর দেহ উদ্ধার করে। তাঁদের দাবি, ঘটনায় অভিযুক্ত প্রভাস মন্ডলকে সঙ্গে নিয়ে কিশোরীর দেহ খুঁজে পাওয়া যায়। পরে প্রভাসকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরের দিন ভোরে ঘটনার আরেক অভিযুক্ত দিবাকর সর্দারকে গ্রেফতার করা হয়। ওই দিনই ঘটনার মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেফতার করে পুলিশ।

তার পরেও আরেক অভিযুক্তের ঘটনার পর থেকেই পলাতক ছিল। গতকাল বারুইপুরে পুলিশ সুপারের অফিসে রাজ‍্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, ওই বৈঠকে মুখ্যমন্ত্রী পুলিশ স্পষ্ট নির্দেশ দেন— ওই অভিযুক্ত যদি মাটির নীচে লুকিয়ে থাকে, তাকে সেখান থেকে ধরে আনতে হবে। তার পরেই আবার সক্রিয় হল পুলিশ। পুলিশ সূত্রের খবর, গতকাল রাতে রাজ‍্য পুলিশের এসটিএফ এবং এসওজি বসিরহাটের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। কবির মোল্লা ঘটনার পর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। দিবাকর এবং আনন্দকে জেরা করার পরেই এই কবিরের সন্ধান মেলে। কবিরের সম্ভাব্য ঠিকানাগুলিতেও পুলিশ একযোগে অভিযান চালায়। অবশেষে গতকাল রাতে বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে বারুইপুরে নিয়ে আসা হয়েছে। পুলিশ হেফাজত চেয়ে তাকে আদালতে হাজির করানো হবে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে ঘটনার অন্যতম অভিযুক্ত প্রভাস মন্ডলকে এনকাউন্টার করেছে পুলিশ। পুলিশের দাবি, এ দিন রাত ১টা নাগাদ প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য সূর্যপুরে আনা হয়েছিল। সেই সময় পালানোর চেষ্টা করে। তার আগে এক পুলিশকর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনতাই করে। পালানোর সময় এক রাউন্ড তদন্তকারীদের লক্ষ্য করে গুলিও চালায় বলে অভিযোগ উঠেছে। এর পরেই পাল্টা গুলিতে মৃত্যু হয় প্রভাস মন্ডলের।


Share