Rape Case

এ বার নেতাজি নগর! খাবারের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১১টায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, এক নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে বাড়ি থেকে নাবালিকাকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যায়। তার পরে ওই নাবালিকার সঙ্গে যৌন নির্যাতন চালায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, নেতাজীনগর
  • শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৬ ০৮:০৮

বারুইপুরের পরে এ বার নেতাজিনগর। সেখানে এক নাবালিকাকে যৌন নিগ্রহ এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় এক জনকে পুলিশ গ্রেফতার করেছে। নির্যাতিতা শিশুটির শারীরিক পরীক্ষা করানো হয়েছে। ভারতীয় ন‍্যায় সংহিতার ধর্ষণের ধারায় মামলা রুজু করা হয়েছে। পকসোর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১১টায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, এক নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে বাড়ি থেকে নাবালিকাকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যায়। তার পরে ওই নাবালিকার সঙ্গে যৌন নির্যাতন চালায়। বাড়িতে নিজের মেয়েকে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করে। পরে ওই ব‍্যক্তির বাড়ি গিয়ে মা তাঁর মেয়ে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে।সন্দেহজনক মনে হতেই নেতাজিনগরে থানায় খবর দেন। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পরে ওই ব‍্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।

ধৃতের নাম বাবলু বাগ (৫২)। বাবলু পেশায় টোটো চালক। অন‍্যের টোটো ভাড়ায় তিনি চালান। নির্যাতিতা শিশুটি পঞ্চম শ্রেণিতে পড়ে। বয়স ১১ বছর। তাঁর বাবা ওই এলাকাতেই অটো চালান। সেই সূত্রেই অভিযুক্তের পরিবারের সঙ্গে অভিযোগকারিণীর পরিবারের যোগাযোগ ছিল। স্থানীয় সূত্রের আরও জানা গিয়েছে, ওই শিশুটি অভিযুক্তের বাড়িতে যাতায়াত ছিল।

উল্লেখ্য, গত রবিবার বারুইপুরে সূর্যপুরে নাবালিকার দেহ উদ্ধার হয়। ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনায় প্রভাস মন্ডল, দিবাকর সর্দার এবং আনন্দ সর্দারকে গ্রেফতার করা হয়েছে।


Share