Annapurna Yojna

আরও ২০-৩০ লক্ষ যোগ‍্যদের জন‍্য রাজ‍্য সরকার ব‍্যবস্থা করবে, এক কোটি ৪৫ লক্ষ অ‍্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা চলে গিয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভবানীপুর বিধানসভায় ১৪ হাজার ৫০০ জনের বেশি মানুষ অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। আরও আড়াই হাজারের আবেদন অনুমোদন পেয়েছে। তাঁরা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ‍্য সরকার টাকা পাঠিয়ে দেবে বলেও আবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ আগস্ট ২০২৬ ১০:০৬

সমস্ত ‘যোগ‍্য’-রা অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা করে পাবেন। কেউ তা থেকে বাদ যাবে না। শনিবার ফের আরও একবার আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়োজনে আরও যোগ‍্যরাও পাবেন বলে আশ্বস্ত করেন তিনি।

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে সম্প্রতি রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বিক্ষোভ হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এই বিক্ষোভ শুরু হয়। রেল অবরোধ হয়েছে। নদিয়ার করিমপুরের বিডিও অফিস ভাঙচুর হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা আবেদন করলেও টাকা পাননি। তাঁদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ। এমন অবস্থায় ভবানীপুরের সভা থেকে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আবার আশ্বাস্ত করে বললেন, এক জন যোগ্য মহিলা ভাতা থেকে বঞ্চিত হবেন না। 

মুখ্যমন্ত্রী জানান, অগস্ট মাসে এক কোটি ৪৫ অ‍্যাকাউন্টে তিন হাজার টাকা পৌঁছে গিয়েছে। তাঁর আশ্বাস, যদি আরও ২০-৩০ লক্ষ প্রকৃত দাবিদার থেকে থাকেন তা হলে তাঁদেরকেও অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভবানীপুর বিধানসভায় ১৪ হাজার ৫০০ জনের বেশি মানুষ অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। আরও আড়াই হাজারের আবেদন অনুমোদন পেয়েছে। তাঁরা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ‍্য সরকার টাকা পাঠিয়ে দেবে বলেও আবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এত দিন পর্যন্ত কীভাবে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তা-ও জানিয়েছেন মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রীর বক্তব্য, জুন মাসে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা ছিল ২৮ লক্ষ। জুলাই মাসে তা বেড়ে হয়েছে এক কোটি ১৯ লক্ষ। অগস্ট মাসে তা আরও বেড়ে হয়েছে এক কোটি ৪৫ লক্ষ।তিনি আশ্বাস দিয়েছেন, যাঁরা এই সামান‍্য অর্থের ওপরে নির্ভরশীল তাঁদের কথা সরকার বিবেচনা করবে। তিনি বলেন, “যাঁরা প্রকৃত হকদার, এমন আরও যদি ২০-৩০ লক্ষের দরকার হয়, তা হলে সরকার তার ব‍্যবস্থা করবে।


Share