Manik Fakir Arrest

কংগ্রেস প্রার্থীর প্রচারে গিয়ে গ্রেফতার মানিক ফকির, হিন্দু সম্প্রদায় নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ?

বিধানসভা নির্বাচনের আগে সমাজমাধ‍্যমে পরিচিত মুখ হিসেবে পরিচিত ছিলেন মানিক ফকির ওরফে মানিক মন্ডল। বিভিন্ন ব্লগারদের ভিড় লেগেই থাকত তার চারপাশে। সেইগুলি ব‍্যবহার করেই হিন্দু ধর্ম নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন।

মানিক ফকির গ্রেফতার।
নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম
  • শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৯

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের প্রচারে গিয়ে গ্রেফতার হল মানিক ফকির ওরফে মানিক মন্ডল। পাঁচ দিন আগেই মানিক কংগ্রেসে যোগ দিয়েছিলেন। নন্দীগ্রামের উপনির্বাচনে প্রচারের জন‍্য গিয়েছিলেন। তার সঙ্গে মতুয়া নেতা সুকৃতিরঞ্জন বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে সমাজমাধ‍্যমে পরিচিত মুখ হিসেবে পরিচিত ছিলেন মানিক ফকির ওরফে মানিক মন্ডল। বিভিন্ন ব্লগারদের ভিড় লেগেই থাকত তার চারপাশে। সেইগুলি ব‍্যবহার করেই হিন্দু ধর্ম নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন। আপাদমস্তক কমিউনিস্ট মনভাবাপ্ন মানিক ফকির তৃণমূল জমানায় তথাকথিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ নামে হিংসা ছড়ানোর অভিযোগ থাকলেও পুলিশ তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি। এমন মন্তব্য করা নিয়ে বিজেপির নেতারাও একাধিক বার অভিযোগ তুলেছিলেন। তার পরেও কিছুই হয়নি। পালাবদলের পরে পাঁচ দিন আগে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছে।

জানা গিয়েছে, নন্দীগ্রামের উপনির্বাচনের প্রার্থী মিলন প্রধানের প্রচারে গিয়েছিলেন মতুয়া নেতা সুকৃতিরঞ্জন বিশ্বাস এবং মানিক ফকির। উঠেছিলেন একটি গেস্ট হাউসে। বুধবার সকালে গেস্ট হাউস থেকে বের হতেই নন্দীগ্রাম থানার পুলিশ দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কোন মামলায় মানিক ফকির গ্রেফতার হলেন তা স্পষ্ট নয়। তবে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

অন‍্য দিকে, আরেক ইউটিউবার দীপক ব‍্যাপারীকে জাতীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে। দীপককে এনআইএ তামিলনাড়ু থেকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। তিনিও বিভিন্ন সময় সমাজমাধ‍্যমে হিন্দু বিদ্বেষী মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে একেবারে কুরুচিকর মন্তব্য করেছিলেন। এসআইআর নিয়েও একাধিক হিন্দু বিদ্বেষী মন্তব্য করেছিলেন। দীপককে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা এখনও জানায়নি এনআইএ।


Share