Encounter

ডেপুটি সুপারকে বাঁচাতে মাথায় গুলি করেন ইন্সপেক্টর, তার আগে পালানোর চেষ্টা করে, দাবি পুলিশের

পুলিশ সূত্রের খবর, সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় সামাউল শেখ। প্রতিটি গুলি লক্ষ‍্যভ্রষ্ট হয়েছে। তার পরেই সামাউল বন্দুক উঁচিয়ে জেলা পুলিশের ডেপুটি সুপারের দিকে তাক করে।

সামাউল শেখ।
নিজস্ব সংবাদদাতা, শমসেরগঞ্জে
  • শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ০৩:০৭

শমসেরগঞ্জে বিজেপিকর্মীকে খুন করে দেহ টুকরো করে লোপাট করার অভিযোগে ধৃত অন‍্যতম মূল অভিযুক্ত সামাউল শেখ পুলিশের এনকাউন্টারে নিকেশ হয়েছে। বারুইপুর এবং গাইঘাটার মতো সামাউলও পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেই সময় এক পুলিকর্তাকে বাঁচাতে আত্মরক্ষার স্বার্থে এক ইন্সপেক্টর গুলি চালান।

পুলিশ সূত্রের খবর, সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় সামাউল শেখ। প্রতিটি গুলি লক্ষ‍্যভ্রষ্ট হয়েছে। তার পরেই সামাউল বন্দুক উঁচিয়ে জেলা পুলিশের ডেপুটি সুপারের দিকে তাক করে। ওই পুলিশকর্তার নিরাপত্তার স্বার্থে পাল্টা গুলি চালায় এক ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। সেই গুলি সোজা গিয়ে লাগে মাথায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে সামাউল। সামাউলকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

শমসেরগঞ্জের সামাউল শেখের ভাড়া বাড়ি ভুটু মার্কেট এলাকা থেকে অন্তত ১০০ মিটার দূরে। ফলত কয়েক রাউন্ড গোলাগুলি চললেও তার শব্দ স্থানীয় বাসিন্দাদের শোনা যাওয়ার কথাও নয়। তবে এমন কী পরিস্থিতি হয়েছিল যেখানে পুলিশকে গুলি চালাতে হল তা নিয়ে ম‍্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে।

মঙ্গলবার দুপুরে মঙ্গলবার দুপুরের দিকে সামাউন শেখকে ডাকবাংলো এলাকার ভুটু মার্কেটের যে ঘরে সুজিত মণ্ডলকে খুন করে দেহ টুকরো-টুকরো করে কাটা হয়েছিল সেখানে নিয়ে আসেন সিআইডির তদন্তকারীরা। ঘটনার দিন কী ঘটেছিল তা পুননির্মাণ করার চেষ্টা করছিলেন সিআইডির আধিকারিকেরা। দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। সূত্রের খবর, অভিযোগ, সেই ধস্তাধস্তির মধ্যেই পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়। এমনকী, তিন রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ। আত্মরক্ষার জন‍্য সামাউনকে রক্ষা করে পাল্টা গুলি চালায় পুলিশ।


Share