Abhishek Porel

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, মহিলা চিকিৎসককে মারধরের অভিযোগ, আইপিএলের ক্রিকেটারের বিরুদ্ধে থানায় দায়ের হল এফআইআর

অভিযোগ, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। অভিষেককে বারবার বিয়ের কথা বললে তিনি বেঁকে বসেন। পরিবার সূত্রের খবর, বছর দেড়েক আগে তাঁদের মধ্যে একবার সমস্যা হলে তা থানা পর্যন্ত গড়ায়।

ক্রিকেটার অভিষেক পোড়ে।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ০২:১২

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে সহবাসের অভিযোগ। ক্রিকেটার অভিষেক পোড়ের বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ সুত্রের খবর, ন’টি জামিন অযোগ্য ধারায় অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অভিষেক অস্বীকার করেছেন।

জানা গিয়েছে, মঙ্গলবার এক তরুণী হুগলির মগড়া থানায় আসেন। মাকে নিয়ে তিনি থানায় আসেন। ওই তরুণী পেশায় চিকিৎসক। তিন বর্তমানে কর্ণাটকের একটি মেডিকেল কলেজে পড়াশোনা করেন। জানা গেছে, সাড়ে তিন বছর ধরে ওই তরুনীর সঙ্গে অভিষেকের সম্পর্ক ছিল। তাঁরা বিয়ে করবেন বলেও ঠিক করেছিলেন। অভিযোগ, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। অভিষেককে বারবার বিয়ের কথা বললে তিনি বেঁকে বসেন। পরিবার সূত্রের খবর, বছর দেড়েক আগে তাঁদের মধ্যে একবার সমস্যা হলে তা থানা পর্যন্ত গড়ায়। তবে সেই সময় অভিযোগ দায়ের হয়নি।

অভিষেক পেড়েল আদতে হুগলির চন্দননগরের বাসিন্দা। তিনি গত বছরের আইপিএলের কয়েকটি ম্যাচ খেলেছেন। তিনি দিল্লি ক্যাপাটালসের হয়ে উইকেট কিপার এবং ব্যাটার ছিলেন। বাংলা দলের হয়েও খেলেছেন।

সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে তরুনী তার মাকে নিয়ে থানায় অভিযোগ জানাতে এলে ঘটনার গুরুত্ব বুঝে হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুনওয়ার ভূষন সিংহ, ডেপুটি সুপার (অপরাধ) অভিজিৎ সিংহ মহাপাত্র মগড়া থানায় আসেন। সেখানে থানার আইসির সঙ্গে আলোচনা করেন। তার পরেই মামলা রুজু করার নির্দেশ দেন। ভারতীয় ন‍্যায় সংহিতার ৬৬, ৬৯, ৭৪ নম্বর ধারা সমেত খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অভিষেক পোড়েল বর্তমানে বেঙ্গালুরুতে রয়েছেন। তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি ভালো খেলছেন বলে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আইপিএল শেষ হয়েছে। তাই তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। অভিষেক জানান, তিনি এ বিষয় নিয়ে এই মুহুর্তে কিছু মন্তব্য করবেন না। যা বলার পুলিশকেই জানাবেন।


Share