BJP MLA Injured

দলীয় কর্মীদের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি ডেবরার বিজেপি বিধায়ক! কটাক্ষ দলের জেলা সভাপতির

ডেবরার বিজেপি বিধায়ক শুভাশিস ওমের কথায়, সোমবার সন্ধ্যায় ডেবরায় একটি উত্তেজনা ছড়ায়। তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা শুরু হয়েছিল। তিনি দলীয় কর্মীদের মধ‍্যে অসন্তোষ সমাধান করতে যান। তখনই তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

বিজেপি বিধায়ক শুভাশিস ওম।
নিজস্ব সংবাদদাতা, ডেবরা
  • শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১২:০৬

তোলাবাজির অভিযোগ থামাতে গিয়ে নিজেরই দলের নেতাকর্মীদের হাতে মার খেলেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিজেপি বিধায়ক শুভাশিস ওম। তাঁকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি একা নন, আরও কয়েক জন বিজেপি কর্মী জখম হয়েছেন। এই ঘটনায় বিজেপির একাংশকেই তিনি দায়ী করেছেন। খবর পেয়ে ডেবরার হাসপাতালে যান বিজেপির ঘাটাল জেলা সভাপতি তন্ময় দাস। মাথায় ব‍্যান্ডেজ বাঁধা নিয়ে বিজেপি বিধায়ককেই তিনি কটাক্ষ করেছেন। জেলা সভাপতির বক্তব্য, এ ভাবে অভ‍্যন্তরীণ বিষয় প্রকাশ্যে আনা উচিত নয়। যদি কোনও সমস্যা থাকে তা অন্দরে আলোচনা করেই সমাধান করা যেতে পারত।

ডেবরার বিজেপি বিধায়ক শুভাশিস ওমের কথায়, সোমবার সন্ধ্যায় ডেবরায় একটি উত্তেজনা ছড়ায়। তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা শুরু হয়েছিল। তিনি দলীয় কর্মীদের মধ‍্যে অসন্তোষ সমাধান করতে যান। তখনই তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

শুভাশিস বলেন, “একটা গন্ডগোল হচ্ছিল অঞ্চলে। বিজেপির কর্মীরাই নিজেদের মধ্যে কেস করতে চাইছিল।” তিনি মাথায় ব‍্যান্ডেজ নিয়ে শুয়ে বলেন, “তিনি ঘটনাস্থলে গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলছিলাম। বোঝানোর চেষ্টা করেছিলাম, আমরা একই পতাকার নীচে লড়াই করি। নেতৃত্বের মোহে বার বার কর্মীদের বিরুদ্ধে এই কেস করার বিষয়টি ভালো লাগছে না।” এর পরেই বিজেপিই একাংশ তাঁর ওপরে হামলা করে বলে অভিযোগ। বিজেপি বিধায়কের অভিযোগ, “তোলাবাজির বিরুদ্ধে লড়াই করতে গিয়েই এসব ঘটনা ঘটেছে।”

বিজেপি বিধায়ক হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে যান ডেবরা সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় ঘোষ। তাঁর দাবি, গন্ডগোলের বিষয়টি তিনি জানেন না। তাঁর কাছে দলীয় কর্মীদের বিরুদ্ধে কোনও তোলাবাজির অভিযোগও জমা পড়েনি। তিনি বলেন, “ঘটনাটি শোনার পরেই আমি হাসপাতালে এসেছি। সবাই ঠিকঠাক আছেন। হাঁটাচলা করছেন। সাংবাদিকরা আসার পরে ব‍্যান্ডেজ করা হচ্ছে।”

ডেবরা সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় ঘোষের কথায়, এই ঘটনা একেবারেই কাম্য নয়। দলের কর্মীরাই নির্বাচনে কাজ করে শুভাশিসকে বিধায়ক করেছেন। কোনও অভিযোগ থাকলে বসে তার সমাধান করা যেত। এ ভাবে দলীয় বিষয় প্রকাশ‍্যে আনা উচিত নয়। তবে বিধায়কের মাথায় আঘাত লেগেছে কি না সেই প্রশ্নে তন্ময় জানান, তাঁর কাছে বিষয়টি স্পষ্ট নয়। ডাক্তারদের সঙ্গে কথা বলার পরেই স্পষ্ট হবে। তবে বিধায়ক সুস্থ আছেন বলেই দাবি করেন জেলা সভাপতি।

ঘটানার পরে হাসপাতালে ডেবরার এসডিপিও যান। পুলিশ সূত্রের খবর, ঘটনার পরে কোনও পক্ষই এখনও থানায় কোনও অভিযোগ দায়ের করেনি। 


Share