Dead Body Recovered

বরাহনগরে ফাঁকা ফ্ল‍্যাট থেকে তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার, ময়নাতদন্তের জন‍্য হাসপাতালে পাঠাল পুলিশ, পাওয়া যাচ্ছে না মোবাইল ফোন

বরাহনগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের লেকপল্লী এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত তরুণী নাম অঞ্জলি সাউ (২৬)। অঞ্জলি ডানলপের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই ফ্ল‍্যাটটি অঞ্জলির জামাইবাবুর। তিনি গত চার বছর ধরে ওই ফ্ল্যাটেই থাকতেন।

এই ফ্ল্যাট থেকেই দেহ উদ্ধার হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ০১:৩৬

বরাহনগরের জামাইবাবুর ফ্ল‍্যাট থেকে তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। দেহ উদ্ধার করে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন‍্য পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে ওই তরুণীর দেহ উদ্ধার করেছে বরাহনগর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, তরুণীকে খুন করা হয়েছে।

বরাহনগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের লেকপল্লী এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত তরুণী নাম অঞ্জলি সাউ (২৬)। অঞ্জলি ডানলপের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই ফ্ল‍্যাটটি অঞ্জলির জামাইবাবুর। তিনি গত চার বছর ধরে ওই ফ্ল্যাটেই থাকতেন। ব‍্যাবসায়ীক কাজে শ্রীরামপুর যাওয়ার কথা ছিল। সেই মতো প্রতিবেশীর কাছে ফ্ল্যাটের চাবি রেখে দিয়ে গিয়েছিলেন। মঙ্গলবার দুপুরের দিকে অঞ্জলি ওই প্রতিবেশীর কাছ থেকে চাবি নিয়ে পাঁচ তলার ফ্ল্যাটে যান।

পরিবার সূত্রের খবর, তার পর থেকেই অঞ্জলির আর কোনও খোঁজ মিলছিল না। তাঁর দিদি বারবার অঞ্জলিকে ফোন করলেও কোনও জবাব মিলছিল না। তার পরে প্রতিবেশীদের বিষয়টি জানান তিনি। প্রতিবেশীরা ওই ফ্ল্যাটে গেলে বাইরে থেকে ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনও সাড়া মেলেনি। তার পরেই বরাহনগর থানায় খবর দেওয়া হয়। 

বরাহনগর থানার পুলিশ ঘটনাস্থলে এলে দরজা ভেঙে ভিতরে ঢোকেন। ভিতরেই পড়ে ছিল তরুণীর দেহ। পুলিশ সূত্রের খবর, তরুণীর দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। শ্বাসরোধের কারণে তরুণীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে ঘটনাস্থল থেকে তরুণীর মোবাইল ফোন পাওয়া যায়নি। নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ফ্ল‍্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তাই খুন না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিষয়টি স্পষ্ট হবে বলে তদন্তকারীরা মনে করছেন।

ঘটনায় বরাহনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার আগে তরুণী কার সঙ্গে যোগাযোগ করেছিল তা জানার চেষ্টা করছে। টাওয়ার ডাম্প খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি করা ওই ফ্ল্যাটে এসেছিলেন তা-ও নিশ্চিত করতে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 


Share