Anti Corruption Branch

পানশালায় ‘ফায়ার লাইসেন্স’ করিয়ে দেওয়ার নামে ঘুষ! কোচবিহারের গ্রেফতার দমকল বিভাগের আধিকারিক-সহ দু’জন

পানশালা ও রেস্তোরাঁর ফায়ার লাইসেন্স করিয়ে দেওয়ার নামে ৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগে কোচবিহারে দমকলের দুই কর্মীকে হাতেনাতে গ্রেফতার করল দুর্নীতি দমন শাখা। অভিযুক্ত দু’জনকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করেছে দমকল দফতর।

ঘুষ নিতে গিয়ে ধৃত দু’জন।
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ১১:২৫

টাকা দিলেই মিলবে পানশালা ও রেস্তোরাঁর ফায়ার লাইসেন্স। টাকা নেওয়ার সময় রাজ‍্যের দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা দু’জনকে গ্রেফতার করেছে। জলে হাত ডোবাতেই রং পরিবর্তন হয়ে যায়। তার পরেই দু’জনকে গোয়েন্দারা গ্রেফতার করেছে। তদন্তের স্বার্থে ধৃতদের নাম তাঁরা প্রকাশ করেনি।

এ বার ঘটনাস্থল কোচবিহার। এসিবি সূত্রের খবর, পানশালা ও রেস্তোরাঁর ফায়ার লাইসেন্স তৈরি করে দেওয়ার নামে টাকা চেয়েছিল। টাকাই সেই লাইসেন্স পাওয়া যাবে বলে জানানো হয়। তার জন‍্য ৫০ হাজার টাকা দাবি করা হয়। ঘুষের টাকা পেলে রেস্তোরাঁয় কোনও তদারকি করতে যাওয়া হবে না বলেও জানানো হয়। টাকা দিলে কোনও সমস‍্যা ছাড়াই লাইসেন্স হাতে পাওয়া যাবে বলে অভিযোগকারীকে এক আধিকারিক জানান বলে দাবি। তার জন‍্য অগ্রিম ১৫ হাজার টাকা প্রথম কিস্তিতে দিতে হবে বলে দাবি করা হয়। 

সূত্রের খবর, ভুক্তভোগী রাজ‍্যের দুর্নীতি দমন শাখায় যোগাযোগ করেন। সেই মতো ফাঁদ পাতা হয়। ঘুষের টাকার প্রথম কিস্তি হিসেবে অভিযোগকারী কোচবিহারের ডিভিশনাল দমকলের দফতরের অভিযান চালান। ১৫ হাজার টাকা হাতবদল হতে গিয়েই ওই কর্মীকে ধরে ফেলেন। ওই কর্মী কোচবিহারের দমকল বিভাগে সহকারী ফায়ার অপারেটর পদে রয়েছেন। তিনি গোটা কাজটা ডিভিশনাল ফায়ার অফিসারের নির্দেশে কাজ করতেন। 

নোটে বিশেষ রাসায়নিক লাগানো হয়েছিল। জলের বাটিতে হাত ডোবাতেই তা গোলাপি আকার ধারণ করে। পুলিশ দু’জনকেই গ্রেফতার করেছে। এই টাকা নেওয়ার চক্র কি এখানেই সীমাবদ্ধ না কি বহুদূরে ছড়িয়ে রয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে আপাত দমকল দু’জনকেই সাসপেন্ড করেছে। বিভাগীয় তদন্ত শুরু করেছে।


Share