Accident

প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট নীচে খাদে গাড়ি, কার্শিয়ঙে দুর্ঘটনায় মৃত এক, আহত পাঁচ

ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। আহত হয়েছেন আরও পাঁচ জন। তাঁদের মধ্যে দু’জন কার্শিয়ঙের হাসপাতালে চিকিৎসাধীন। বাকি তিন জনকে শিলিগুড়ির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কার্শিয়াং
  • শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ১০:০০

প্রবল বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট নীচে খাদে পড়ল একটি চারচাকা গাড়ি। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে কার্শিয়ঙের কার্গিলদারায়। ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। আহত হয়েছেন আরও পাঁচ জন। তাঁদের মধ্যে দু’জন কার্শিয়ঙের হাসপাতালে চিকিৎসাধীন। বাকি তিন জনকে শিলিগুড়ির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ছ’জন বন্ধু একটি গাড়িতে করে কার্শিয়ং থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন। রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে রোহিনী থেকে প্রায় ১০ কিলোমিটার উপরে কার্গিলদারায় প্রবল বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে প্রায় ২০০ ফুট নীচে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল।

বৃষ্টি ও অন্ধকারের কারণে উদ্ধারকাজে বেশ কিছুটা সমস্যা হয়। স্থানীয়েরা কোনওমতে দু’জনকে উদ্ধার করেন। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী আরও তিন জনকে উদ্ধার করে। একজন গাড়ির ভিতরেই আটকে ছিলেন। দীর্ঘ চেষ্টার পর তাঁকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত ও আহত ছ’জনই শিলিগুড়ির বাসিন্দা।


Share