Mothabari Incident

মোথাবাড়ি কাণ্ডে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার আরও ১৫ জন, হাঁটিয়ে নিয়ে আসা হল আদালতে

সোমবার রাতেই মোথাবাড়ির বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তা ফরেন্সিক পরীক্ষার জন্য সিএফএসএলে পাঠানো হয়েছে। আদালতের কাছে ১৪ দিনের জেল হেফাজতে আবেদন করা হয়েছে।

হাঁটিয়ে হাঁটিয়ে আনা হল মোথাবাড়ি কাণ্ডের অভিযুক্তদের।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০৩:৫২

মালদহের মোথাবাড়িতে বিচারবিভাগীয় আধিকারিকদের ওপর হামলার ঘটনায় আরও ১৫ জনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ। সোমবার রাতেই মোথাবাড়ি এবং তার আশপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের আদালতে হাজির করানো হয়েছে।

মঙ্গলবার ধৃত ১৫ জনকেই হাঁটিয়ে নিয়ে আসে তদন্তকারীরা। এ আদালতের কাছে দু’টি কেস ডায়রি জমা দিয়েছে এনআইএ। দুটি মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এনআইএ সূত্রের খবর, ঘটনার দিনের সিসি ক্যামেরার ফুটেজ এবং সমাজমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে তাদের চিহ্নিত করা হয়। সোমবার রাতেই ওই এলাকার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তা ফরেন্সিক পরীক্ষার জন্য সিএফএসএলে পাঠানো হয়েছে। আদালতের কাছে ১৪ দিনের জেল হেফাজতে আবেদন করা হয়েছে। 

বিস্তারিত আসছে…


Share