Drugs Smuggling

মালদহে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা! মাদক পাচারের টাকা বলে দাবি সূত্রের, এখনও চলছে গণনা

রবিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর ও মালদহ থানার পুলিশকে সঙ্গে নিয়ে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এই অভিযান চালিয়েছে। মাদক পাচারের অভিযোগে ধৃত চার জনকে সঙ্গে নিয়েই সেখানে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এই চক্রের পেছনে আরও বড় মাথা রয়েছে বলে পুলিশ অনুমান করছে।

মালদহে বিপুল টাকা উদ্ধার করল পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, ইংরেজবাজার
  • শেষ আপডেট: ০৩ আগস্ট ২০২৬ ০১:০৫

আবার রাজ‍্যে উদ্ধার বিপুল টাকা। এ বার মালদহে বিপুল টাকা উদ্ধার হয়েছে। সেখানে রবিবার সন্ধ্যা থেকে সেখানে টাকা গণনার কাজ চলছে। বিপুল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয়েছে।

জানা গিয়েছে, গত ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রীপাড়াতে এক হাজার ৫০০ বোতল কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই টাকার হদিশ মিলেছে বলে জানা গিয়েছে। মাদক পাচারের থেকে অর্জিত কালো টাকা বলেই জানা যাচ্ছে। 

পুলিশ সূত্রের খবর, রবিবার সন্ধ্যার দিকে মালদহের মঙ্গলবাড়ি এলাকায় একটি ফ্ল‍্যাটে অভিযান চালায়। সেই ফ্ল্যাটে ভাড়া থাকত পিন্টু সরকার এক ব্যক্তি। তিনি ওষুধের ব‍্যবসায়ী। তার ফ্ল্যাট বিপুল টাকা উদ্ধার পুলিশ। টাকার পরিমাণ এত বেশি যে গণনা করতে মেশিন আনা হয়েছে। গণনা প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করা হচ্ছে। এখনও টাকা গণনার কাজ চলছে বলে জানা গিয়েছে। এই প্রতিবেদন লেখা সময় পর্যন্ত টাকার অঙ্ক কোটিতে রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। 

এ দিন সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর ও মালদহ থানার পুলিশকে সঙ্গে নিয়ে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এই অভিযান চালিয়েছে। মাদক পাচারের অভিযোগে ধৃত চার জনকে সঙ্গে নিয়েই সেখানে পুলিশ তল্লাশি চালাচ্ছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। এই চক্রের পেছনে আরও বড় মাথা রয়েছে বলে পুলিশ অনুমান করছে। 

বাড়ির মালিক দিলীপ বলেন, “ও এলাকারই বাসিন্দা। আমায় এসে বলেছিল, বিয়ে করবে তাই নিজের বাড়ি মেরামত করছে। তখন ওর আধার কার্ড চাই। ছেলেটি বলে বাড়িতে কাজ হচ্ছে তাই পরে দিয়ে দেব। পাড়ার ছেলে বলে বিশ্বাস করে দিয়েছিলাম। কী করে জানব এই সব করত। বেশ কিছু টাকা ওর ঘর থেকে পেয়েছে বলে জানতে পেরেছি।”


Share