Bridge Collapse

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ ব্রিজ ভেঙে দুর্ঘটনা, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি চারজন

জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, তাঁরা পরিস্থিতির দিকে নজর রাখছেন। আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ কথা বলেছে। আহতদের দ্রুত সুস্থ করে তোলার দিকে নজর দেওয়া হয়েছে।

আলিপুরদুয়ারে ব্রিজ ভেঙে বিপত্তি।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ১০:০৫

আলিপুরদুয়ারে ব্রিজ ভেঙে দুর্ঘটনা। ঘটনায় চারজন গুরুতর জখম হয়েছেন। শনিবার গভীর রাতে ঘরঘরিয়াহাটার নির্মীয়মাণ ব্রিজ ভেঙে পড়েছে। জখম শ্রমীকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 

গুজরাতের পোরবন্দর থেকে অসমের শিলচর পর্যন্ত ইস্ট-ওয়েস্ট করিডরের কাজ চলছে। জাতীয় সড়কের ৩ হাজার ৩০০ কিলোমিটার চার লেনের রাস্তার কাজ চলছে। সেই রাস্তা আলিপুরদুয়ারের ঘরঘরিঘাটার ওপর দিয়ে গিয়েছে। এই নির্মীয়মাণ ব্রিজটি সেই প্রকল্পের আওতায় ছিল বলে জানা যাচ্ছে। দ্রুত গতিতে সেই রাস্তা তৈরির কাজ চলছিল। শনিবার রাতে সেই ব্রিজটি আচমকা ভেঙে পড়ে। কী কারণে ব্রিজটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়। নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনার পরে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে চাপা পড়ে থাকা শ্রমিকদের নিরাপদে বের করে আনা হয়েছে। ঘটনায় চারজন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করা হয়েছে। তাঁদের কোচবিহার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, তাঁরা পরিস্থিতির দিকে নজর রাখছেন। আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ কথা বলেছে। আহতদের দ্রুত সুস্থ করে তোলার দিকে নজর দেওয়া হয়েছে। 


Share