Anti Corruption Branch

টাকা দিলেই অভিযুক্ত গ্রেফতার হবে! অভিযোগকারীর কাছ থেকে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধৃত পুলিশ সাব-ইনস্পেক্টর, উদ্ধার নগদ টাকা

অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাসে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার হলেন গোয়ালপোখর থানার এক সাব-ইনস্পেক্টর। দুর্নীতি দমন শাখার পাতা ফাঁদে ধরা পড়ার পর তাঁকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

ঘুষ নিতে গিয়ে পাকড়াও সাব ইন্সপেক্টর।
নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ০৬:৫৫

আবার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হল এক পুলিশ আধিকারিক। অভিযোগ, একটি ফৌজদারি মামলায় অভিযুক্তকে গ্রেফতার করার আগে অভিযোগকারীর কাছ থেকে টাকা চেয়েছিলেন। ধৃত পুলিশ আধিকারিক উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার সাব-ইনস্পেক্টর। তাঁকে দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

রাজ‍্য দুর্নীতি দমন শাখা সূত্রের খবর, গোয়ালপোখর থানায় একটি জমি সংক্রান্ত বিবাদের জেরে পারিবারিক অশান্তির হয়। তা নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। কিন্তু মামলা দায়ের হওয়ার পরে তদন্তে কোনও অগ্রগতি হয়নি। সেই মামলার তদন্ত করছিল এই পুলিশ আধিকারিক। 

অভিযোগ, এরই মধ্যে অভিযোগকারীকে ওই আধিকারিক থানায় ডাকেন। তদন্ত সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোটা টাকা দাবি করেন। মামলার তদন্তকারী আধিকারিক এ-ও জানান, টাকা না দিলে তদন্ত সঠিক পথে এগোবে না। টাকা দিলেই অভিযুক্তকে তিনি গ্রেফতার করবেন। তার জন‍্য তিনি ১০ হাজার টাকা দাবি করেন।

এর পরে পুলিশের কাছ থেকে ন‍্যায়বিচার না পেয়ে অভিযোগকারী নিরুপায় হয়ে রাজ‍্যের দুর্নীতি দমন শাখার দ্বারস্থ হন। বিষয়টি বিস্তারিত জানান। এর পরেই ওই পুলিশ আধিকারিককে পাকড়াও করাতে ফাঁদ পাতে সংস্থার গোয়েন্দারা। এ দিন সকালে ওই পুলিশ আধিকারিককে ১০ হাজার টাকা দিতে যান অভিযোগকারী। পাতা ফাঁদে পা দিয়ে টাকা নিতেই হাতেনাতে পাকড়াও হন ওই সাব-ইনস্পেক্টর।

জানা গিয়েছে, নোটে বিশেষ রাসায়নিক লাগানো হয়েছিল। জলের বাটিতে হাত ডোবাতেই তা গোলাপি আকার ধারণ করে। ঘুষ নেওয়ার বিষয়টি স্পষ্ট হতেই অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়েছে। হাত জলে ডোবানোর সময়ও তিনি তদন্তে সহযোগিতা করছিলেন না বলে একটি সূত্র দাবি করেছে। 

ভবানী ভবন সূত্রের খবর, ওই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলেও জানা গিয়েছে। 

তার পরেই পুলিশ দু’জনকেই গ্রেফতার করেছে। এই টাকা নেওয়ার চক্র কি এখানেই সীমাবদ্ধ না কি বহুদূরে ছড়িয়ে রয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে আপাত দমকল দু’জনকেই সাসপেন্ড করেছে। বিভাগীয় তদন্ত শুরু করেছে।


Share