Murder Case

কলকাতার বিউটি পার্লারে ঢুকে মহিলাকে কুপিয়ে খুন! মহিলার পাল্টা কোপে কাশ্মীরে যুবককে মৃত্যু, পরিচয় জানার চেষ্টায় পুলিশ

এই যুবকটিও স্থানীয় নয়। সে কাশ্মীরের ছেলে। তাহলে এখানে কী সূত্রে তার বাস? কেনই বা মহিলার সঙ্গে চেনাশোনা? সবটাই তদন্তকারীদের স্ক্যানারে। কীভাবে মৃত্যু যুবকের? আত্মহত্যা না পাল্টা আঘাত? উত্তর খুঁজছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১০:২১

খাস কলকাতার বিউটি পার্লারে ভিতরে ঢুকে এক মহিলাকে কুপিয়ে খুন করা হল। পাল্টা আততায়িকেও কোপাতে শুরু করলেন মহিলা। আক্রমণ, পাল্টা আক্রমণে কার্যত রক্তগঙ্গা বয়ে গেল। এরপর মেঝেতেই লুটিয়ে পড়লেন যুবক ও মহিলা।

কিছু ক্ষণের মধ্যেই খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে। উদ্ধার হয় রক্তাক্ত যুবকের দেহ। তাদের তড়িঘড়ি স্থানীয় হিন্দুস্তান হেলথ পয়েন্ট নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই পার্লারটি সিল করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর,মহিলার নাম রূপবাণী দাস (৫০)। মৃত যুবক কাশ্মীরের বাসিন্দা। যুবকের বয়স ২২-২৪ বছরের মধ্যে। তবে কীভাবে মৃত্যু হল দু’জনের, পুরোটাই এখনও ধোঁয়াশা রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে খুন করে যুবক আত্মহত্যা করেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পরেই কীভাবে মৃত্যু তা স্পষ্ট হবে জানিয়েছেন জেলা পুলিশের এক কর্তা। 

আপাতত মহিলার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। তাঁরাও হাসপাতালে এসে পোঁছেছেন। ময়নাতদন্তের পরে বাড়ির লোকের হাতে দেহটি তুলে দেওয়া হবে। যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।


Share