Annapurna Yojona

কারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, কারা পাবেন না, আয় নির্দিষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ঘোষণা করলেন দিনক্ষণ

গত জুলাই মাসে এক কোটির বেশি যোগ‍্য উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে। কিন্তু অনেকের অভিযোগ ছিল, যোগ‍্য হওয়া সত্ত্বেও তাঁরা বঞ্চিত হচ্ছেন। তাই আবার পুনরায় আবেদন যাচাই করার হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ আগস্ট ২০২৬ ১২:০৬

অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন আর কারা বাদ পড়বেন তা নিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত ভাবে জানিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে আবেদনপত্রগুলি ঝাড়াই-বাছাই করা হচ্ছে। আগামী ১৭ অগস্ট থেকেই যোগ‍্য উপভোক্তাদের অ‍্যাকাউন্টে পাঠানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, আয়ের নির্দিষ্ট সীমা অতিক্রম করলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। যে সমস্ত মহিদের আয় মাসিক ১০ হাজার টাকা তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। ২৫ বছরের কম বয়স হলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। সে ক্ষেত্রে তাঁদের ২৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একই ভাবে যাঁদের বার্ষিক আয় ১২ লক্ষের টাকা তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। এর পাশাপাশি জমির মালিকানার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত বেধে দেওয়া হয়েছে। সাতটি পুরনিগম এলাকায় বসবাসকারী কোনও বাসিন্দার যদি ৫০ ডেসিমেলের বেশি জমি থাকে তাঁরাও এই প্রকল্প থেকে বাদ পড়তে চলেছেন। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে এই জমির মালিকানার শর্তকে শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কেন্দ্রীয় বা রাজ্য সরকার পোষিত সংস্থা, পঞ্চায়েত, পুরসভা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত স্থায়ী কর্মীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আবার কোনও সংস্থায় কর্মরত ঠিকা শ্রমিকদের পরিবারের সদস্যদের পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন। ২৫ থেকে ৬০ বছরের মধ্যে যাঁরা তিন হাজার টাকার কম ভাতা পান (যেমন, বিধবা ভাতা) তাঁরা একমাত্র এই অন্নপূর্ণা যোজনার টাকাই পাবেন। শুধুমাত্র যাঁবা দিব‍্যাঙ্গ ভাতা যাঁরা পান তাঁরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। কৃষকের পরিবার যদি প্রধানমন্ত্রী কিসান নিধি পান তাঁরাও এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। অন‍্য দিকে, তিন কক্ষ বিশিষ্ঠ বাড়ি থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে এই শর্তে ছাড় দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।

এই প্রকল্পের টাকা পেতে যোগ‍্যদের কোনও চিন্তার কারণ নেই বলেই আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ১৭ অগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা অ‍্যাকাউন্টে পৌঁছে যাবে। বর্তমানে আবেদনগুলি ঝাড়াই-বাছাই করার কাজ চলছে। তা একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা অ‍্যাকাউন্টে পৌঁছে যাবে। সেই কাজটা ১৭ অগস্ট থেকে শুরু হবে।” গত জুলাই মাসে এক কোটির বেশি যোগ‍্য উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে। কিন্তু অনেকের অভিযোগ ছিল, যোগ‍্য হওয়া সত্ত্বেও তাঁরা বঞ্চিত হচ্ছেন। তাই আবার পুনরায় আবেদন যাচাই করার হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


Share