Threat Letter

জঙ্গি সংগঠনের নামে শহরের চিকিৎসকদের কাছ থেকে লক্ষাধিক টাকা দাবি, তদন্তে পুলিশ

আরেক জন চিকিৎসককে চিঠি পাঠানো হয়েছে বলে পুলিশের দাবি করা হয়েছে। দু’জনের ক্ষেত্রে একই র্নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁর কাছেও দশ লাখ টাকা দাবি করা হয়েছে। না দিলে তাঁকেও একই ভাবে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০৮:০৮

পাকিস্তানের জঙ্গি সংগঠনের সদস্য পরিচয় দিয়ে শহরের দুই চিকিৎসককে হুমকির অভিযোগ। দুই বেসরকারি হাসপাতালের চিকিৎসকে ফোন করে লক্ষাধিক টাকা দাবি করা হয়েছে। পৃথক আনন্দপুর এবং পূর্ব যাদবপুর থানায় তাঁরা অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রের খবর, বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞের কাছে একটি চিঠি আসে। চিঠিতে এক ব‌্যক্তি নিজেকে জঙ্গি সংগঠনের ‘স্পেশাল ইউনিট’-এর সদস‌্য পরিচয় দিয়ে চিঠি লেখে। টাইপ করা চিঠিতে দাবি করা হয়, সংগঠনের সদস্যেরা গেরিলা যুদ্ধে অভ‌্যস্ত। অত‌্যাধুনিক অস্ত্র ব‌্যবহার করতেও তারা সক্ষম। এমনকী, নিজেদের ‘কিলিং মেশিন’বলে পরিচয়ও দেওয়া হয়। ওই চিঠিতেই দশ লক্ষ টাকা দাবি করা হয়। সেই টাকা বৃহস্পতিবার রাতে সায়েন্স সিটির কাছে কালো ব্যাগে রেখে আসতে বলা হয়। চিঠিতে এ-ও দাবি করা হয়, জঙ্গিদের ধরার চেষ্টা করলে ওই চিকিৎসক ও তাঁর পরিবারের লোকদের বেছে বেছে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়। বলা হয়, চিঠি পড়ার পর তা সময় নষ্ট না করে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া। টাকার ব‍্যাগের সঙ্গে চিঠির খামটিকে সাঁটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

অন্যদিকে,  ‌আরেক জন চিকিৎসককে চিঠি পাঠানো হয়েছে বলে পুলিশের দাবি করা হয়েছে। দু’জনের ক্ষেত্রে একই র্নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁর কাছেও দশ লাখ টাকা দাবি করা হয়েছে। না দিলে তাঁকেও একই ভাবে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

কেন এই হুমকি চিঠি দেওয়া হয়েছে তা জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ। কে সেই চিঠি দিয়ে গেল তা জানার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়াও, অভিযুক্তদের সঙ্গে কোনও পুরোনো শত্রুতা আছে কি না তা-ও জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনা প্রসঙ্গে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) সোমা দাসমিত্র বলেন, “আমরা খবর পেয়েছি। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। যেমন যেমন অগ্রগতি হবে তেমন ভাবে জানিয়ে দেওয়া হবে।”


Share