ISI Agent

কাঠমিস্ত্রির আড়ালে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার ওয়াহাব আলম-সহ দু’জন

ধৃতের নাম রানা রউফ ওরফে ওয়াহাব আলম। রানা আদলে পাকিস্তানের বাসিন্দা ফয়সলাবাদের বাসিন্দা। ২০১২ সালে ভারতে এসে বসবাস শুরু করেছিল। নেপাল সীমান্ত হয়ে এই রাজ‍্যে প্রবেশ করেছিল।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ আগস্ট ২০২৬ ০১:৪২

আবার পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হল এক যুবক। তাকে বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। তার এক সঙ্গীকেও রাজ‍্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে। বুধবার দুপুরে বারাসত আদালতে ধৃত দু’জনকে হাজির করানো হবে।

এসটিএফ সূত্রের খবর, ধৃতের নাম রানা রউফ ওরফে ওয়াহাব আলম। রানা আদলে পাকিস্তানের বাসিন্দা ফয়সলাবাদের বাসিন্দা। ২০১২ সালে ভারতে এসে বসবাস শুরু করেছিল। নেপাল সীমান্ত হয়ে এই রাজ‍্যে প্রবেশ করেছিল। তার পর থেকে কলকাতার তোপসিয়ায় বসবাস শুরু করে। বুধবার সকালে বনগাঁর সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে।

ওয়াহাবের বিরুদ্ধে অভিযোগ, এখানে এসে কাঠমিস্ত্রীর ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরেছে। মূলত, সেনাবাহিনী এবং ভারতীয় রেল সংক্রান্ত বিভিন্ন তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই হ‍্যান্ডলারদের কাছে পৌঁছে দিয়েছে। বিভিন্ন কাঠামোর ছবি সরাসরি তুলে পাকিস্তানের হ‍্যান্ডেলারকে পাঠাত বলে অভিযোগ রয়েছে। কী ধরনের তথ্য জোগাড় করা হয়েছিল, তার কতটা পাচার করা হয়েছে তা নিয়ে আনুষ্ঠানিক ভাবে রাজ‍্য পুলিশের এসটিএফ কিছু জানায়নি।

তার কাছ থেকে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড-সহ একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া সমস্ত পরিচয়পত্র ভুয়ো। এখানে এসেই ভুয়ো পরিচয়পত্র বানিয়েছিল রানা রউফ। সেই পরিচয়পত্র তোপসিয়ার কোনও এক জনের কাছ থেকে সে বানিয়েছিল বলে জানতে পেরেছে। সেখান থেকে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।


Share