Train

গেদে লাইনে বাড়ছে ট্রেন পরিষেবা, ১৬ মার্চ থেকে শিয়ালদহ ডিভিশনে একাধিক নতুন স্পেশাল ট্রেন চালু

শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল (৩১২২৭) ট্রেনটিকে গেদে পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। এটি ৩১৯৩১ আপ শিয়ালদহ-গেদে স্পেশাল হিসেবে শিয়ালদহ থেকে সকাল ন'টা ২৮ মিনিটে ছেড়ে দুপুর ১২টা সাত মিনিটে গেদে পৌঁছবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিয়ালদহ
  • শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১১:০২

যাত্রীদের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে নতুন উদ্যোগ নিচ্ছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। গেদে লাইনে যোগাযোগ আরও সহজ করতে একাধিক অতিরিক্ত ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ মার্চ থেকে পরীক্ষামূলক ও অস্থায়ী ভিত্তিতে এই পরিষেবাগুলি চালু হবে।

শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল (৩১২২৭) ট্রেনটিকে গেদে পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। এটি ৩১৯৩১ আপ শিয়ালদহ-গেদে স্পেশাল হিসেবে শিয়ালদহ থেকে সকাল ন'টা ২৮ মিনিটে ছেড়ে দুপুর ১২টা সাত মিনিটে গেদে পৌঁছবে।

অন্যদিকে, ৩১২২৬ নম্বর ট্রেনটি এখন ৩১৯৩০ ডাউন গেদে-শিয়ালদহ স্পেশাল হিসেবে চলবে। এই ট্রেন গেদে থেকে সকাল আটটা ২৬ মিনিটে ছেড়ে সকাল ১০টা ৫৭ মিনিটে শিয়ালদহে পৌঁছবে।

৩১৪৩১ আপ শিয়ালদহ-নৈহাটি লোকাল ট্রেনটিকেও গেদে পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩১৯৩৩ আপ শিয়ালদহ-গেদে স্পেশাল হিসেবে এটি শিয়ালদহ থেকে বিকেল ৪টা ৫০ মিনিটে ছেড়ে সন্ধ্যা সাতটা ৩৮ মিনিটে গেদে পৌঁছবে।

ক্রস-সেকশনাল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে গেদে-রানাঘাট এবং নৈহাটি-মাঝেরহাট রুটের পরিষেবাকে সংযুক্ত করে নতুন একটি পরিষেবা চালু করা হয়েছে।

৩০১৪৪ ডাউন গেদে-মাঝেরহাট স্পেশাল গেদে থেকে বিকেল চারটা ১৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা সাতটা ২৮ মিনিটে মাঝেরহাটে পৌঁছবে।

এছাড়াও রানাঘাট-গেদে রুটে নতুন ইএমইউ স্পেশাল ট্রেন চালু হচ্ছে। ৩১৭৬১ আপ রানাঘাট-গেদে ইএমইউ স্পেশাল রানাঘাট থেকে সকাল সাতটা পাঁচ মিনিটে ছেড়ে সকাল সাতটা ৫৭ মিনিটে গেদে পৌঁছবে।

৩১৭৬২ ডাউন গেদে-রানাঘাট ইএমইউ স্পেশাল গেদে থেকে দুপুর একটায় ছেড়ে দুপুর একটা ৫৫ মিনিটে রানাঘাটে পৌঁছবে।

এছাড়া ৩১৭৬৪ ডাউন গেদে-রানাঘাট ইএমইউ স্পেশাল গেদে থেকে রাত আটটা ২৫ মিনিটে ছেড়ে রাত ন'টা ২১ মিনিটে রানাঘাটে পৌঁছবে।


Share