New Market Fire

নিউ মার্কেট কান্ডে বাকি দু’জনও বাংলাদেশের নাগরিক! ২৪ ঘন্টা পরে শেষ হল দেহ শনাক্তকরণ প্রক্রিয়া

ন’জনের দেহ হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে সাত জনকে শনাক্ত করা গেলেও বাকি দু’জনকে শনাক্ত করা বাকি ছিল। সব মিলিয়ে মোট সাত জন বাংলাদেশের নাগরিক নিউ মার্কেটের অগ্নিকান্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন।

নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ আগস্ট ২০২৬ ০৬:৩৬

ঘটনার ২৪ ঘন্টা পরে অবশেষে দু’জনের দেহ শনাক্ত করা সম্ভব হল। ন’জনের দেহ হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে সাত জনকে শনাক্ত করা গেলেও বাকি দু’জনকে শনাক্ত করা বাকি ছিল। সব মিলিয়ে মোট সাত জন বাংলাদেশের নাগরিক নিউ মার্কেটের অগ্নিকান্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন।

মৃতদের নাম এসএম আলিমুজ্জামান (৪৫) এবং রেবতী সরকার। তাঁরা সকলেই বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালীগঞ্জের উপজেলার বাসিন্দা। এই নিয়ে মোট সাতজন বাংলাদেশের নাগরিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন। বাকিরা হলেন, আক্রম আলি, দেবাশিস দত্ত, আফসানা শরমিন, স্বর্ণাশিষ দত্ত এবং বাবু আহমেদ। এই ঘটনায় সন্দীপ পাসোয়ান এবং যোগনারায়ণ আগরওয়াল। তাঁরা একজন বিহার এবং শিলিগুড়ির বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশের হাই কমিশনের কাছে নথি খতিয়ে দেখে তাঁদের শনাক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আলিমুজ্জামানের এক আত্মীয় বলেন, “আমি কলকাতায় ছিলাম। তিনি আমার মামা হন। বাংলাদেশ থেকে আমায় ফোন করে খবরটি জানানো হয়। তিনি পেশায় ব্যবসায়ী। এখানে চিকিৎসা করাতে এসেছিলেন। ওই হোটেলে ছিলেন। এমন ঘটনা যেন আর কারও সাথে না ঘটে।”


Share