Assault

স্কুলে দু’বছরের পড়ুয়াকে মাটিতে আছাড় মারার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে, ভাঙল পা! গ্রেফতার অভিযুক্ত

পুলিশ সূত্রের খবর, অভিযোগকারিণীর নাম সোমা খাতুন। তিনি কলকাতার টালিগঞ্জ রোডের বাসিন্দা। তাঁর দু’বছরের শিশুকে নিউ আলিপুরের সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুলের প্রি-প্রাইমারি স্কুলে পাঠাতেন। তাঁর বক্তব্য, গত শুক্রবার সকাল ১০টা নাগাদ প্রতিদিনের মতো স্কুলে পাঠান।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১০:০৬

একটি বেসরকারি স্কুলের শিশুকে মাটিতে আছাড়। শিশুটির বয়স দু’বছর। নিউ আলিপুরের প্রি-প্রাইমারি স্কুলে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত শিক্ষিকাকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার অভিযুক্ত শিক্ষিকাকে আলিপুর আদালতে হাজির করানো হবে। শিশুটির চিকিৎসা করানো হয়েছে।

পুলিশ সূত্রের খবর, অভিযোগকারিণীর নাম সোমা খাতুন। তিনি কলকাতার টালিগঞ্জ রোডের বাসিন্দা। তাঁর দু’বছরের শিশুকে নিউ আলিপুরের সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুলের প্রি-প্রাইমারি স্কুলে পাঠাতেন। তাঁর বক্তব্য, গত শুক্রবার সকাল ১০টা নাগাদ প্রতিদিনের মতো স্কুলে পাঠান। সেই সময় ক্লাসের শ্রেণিশিক্ষিকা সানন্দা পাল তাঁর দু’বছরের শিশুকে আয়ান পাসোয়ানকে মাটিতে আছাড় মারে। তার আগে শিশুটিকে টেনে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। শ্রেণিকক্ষের ভিতরেই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

ঘটনায় দু’বছরের শিশুটি গুরুতর জখম হয়েছে। তাঁকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর ডান পা ভেঙে গিয়েছে। তাঁর পায়ের চিকিৎসা করানো হয়েছে। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরের দিন শিশুটির মা নিউ আলিপুর থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত শিক্ষিকা সানন্দা পালকে পুলিশ গ্রেফতার করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ১১৭(২) ধারা এবং জুভেনাইল জাস্টিস (জুভেনাইলদের যত্ন ও সুরক্ষা) আইনের ৭৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের স্বার্থে স্কুলের শ্রেণিকক্ষের সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত পুলিশ করেছে। কেন তিনি এমন ঘটনার ঘটিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।


Share