Chor Bagan Incident

সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনা, ভিড়ের চাপে গুরুতর জখম অন্তত ২৫ জন, নিয়ে যাওয়া হল মেডিক্যাল কলেজে

আপাতত, চোরবাগানের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে দর্শনার্থীদের জন‍্য গেট বন্ধ করে রাখা হয়েছে। মেডিকেল কলেজে যেতে পারেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

চোরবাগানে দুর্ঘটনা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ০৯:৪৭

সপ্তমীর রাতে চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনা। সেখানে পদপিষ্টের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলে জানা গিয়েছে। ভিড়ের চাপে সেখানে ২৫ জন দর্শনার্থীর জখম হয়েছে বলে আপাতত জানা গিয়েছে। তাঁদের মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। বৃষ্টির কারণে এই পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রের খবর, ঘটনার পরে অন্তত ২৫ জনকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে একাধিক দর্শনার্থীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কারণ তাঁদের সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পুলিশের তরফে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি। এই বিষয়ে লালবাজারের এক পুলিশকর্তাকে মেসেজ করা হলে তিনি জবাব দেননি।

স্থানীয় সূত্রের খবর, চোরবাগানের মণ্ডপে প্রবেশ করার পরে একটি বৃত্তের মতো ‘এলিভেটেড করিডোর’ রয়েছে। সেখান দিয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে মণ্ডপ থেকে বেরিয়ে আসতে হবে। সেই করিডোরেই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। উদ্ধার করে যাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের মধ্যে কয়েক জন সংজ্ঞাহীন। এমনটাই জানিয়েছেন উদ্ধারকারীরা।

আপাতত, চোরবাগানের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে দর্শনার্থীদের জন‍্য গেট বন্ধ করে রাখা হয়েছে। মেডিকেল কলেজে যেতে পারেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


Share