Kolkata Police

দোলযাত্রার অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ! অভব‍্য আচরণ ও মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে ৬০৭ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ

দোলের দিন অপ্রীতিকর ঘটনা এড়ানো সার্বিক নিরাপত্তার জন‍্য বিভিন্ন এলাকায় গুরুত্ব বুঝে ছোট-বড় মিলিয়ে শহরে মোট ৩৯৮টি পুলিশ পিকেট ছিল। এর পাশাপাশি নজরদারির জন‍্য মোটর বাইক এবং পিসিআর ভ‍্যানে ছিলেন পুলিশকর্মী ও আধিকারিকেরা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৩:৩৪

দোলযাত্রায় অশান্তি এড়াতে প্রতিবছর কড়া পদক্ষেপ নেয় কলকাতা পুলিশ। এই বছরও তাঁর ব্যতিক্রম হয়নি। দোলের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তার জন‍্য বহু পুলিশ পিকেট ছিল শহরে।

দোলের দিন অভব‍্য আচরণ ও মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে মঙ্গলবার ৩৩০ জন এবং বুধবার ২৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ দু'দিনে ৬০৭ জন গ্রেফতার হয়েছেন, বলছে পুলিশের রিপোর্ট।

দোলের দিন অপ্রীতিকর ঘটনা এড়ানো সার্বিক নিরাপত্তার জন‍্য বিভিন্ন এলাকায় গুরুত্ব বুঝে ছোট-বড় মিলিয়ে শহরে মোট ৩৯৮টি পুলিশ পিকেট ছিল। এর পাশাপাশি নজরদারির জন‍্য মোটর বাইক এবং পিসিআর ভ‍্যানে ছিলেন পুলিশকর্মী ও আধিকারিকেরা। দোলের দিন মত্ত এবং বেপরোয়া চালকদের দৌরাত্ম্যের জেরে শহরে একাধিক বড় দুর্ঘটনার উদাহরণ রয়েছে গত কয়েক বছরে। এ বছর এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি, একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল লালবাজার।


Share