Sumit Roy

‘সেবাশ্রয়’ শিবির নিয়ে তোলাবাজি! অভিষেকের আপ্তসহায়কের বাড়িতে এল পুলিশ অভিযুক্ত, ধরানো হল নোটিশ

সেবাশ্রয় শিবিরের জন‍্য ক্রিক গেস্ট হাউস নামে একটি রিসর্ট ভাড়া নেওয়া হয়েছিল। কিন্তু রিসর্টের মালিক ভাড়া বাবদ কোনও টাকা পাননি। উল্টে হোটেল মালিকের কাছ থেকে তোলাবাজি করে টাকা আদায় করা হয়েছে।

সুমিত রায়ের বাড়িতে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০৬:০৫

সেবাশ্রয় শিবির নিয়ে তোলাবাজির অভিযোগে দায়ের হয়েছে। সেই মামলার তদন্তে এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বাড়িতে এল পুলিশ। যদিও সুমিত রায় বাড়িতে নেই। পুলিশ তাঁর মায়ের হাতে একটি নোটিশ ধরিয়েছেন বলে জানা গিয়েছে।

অভিযোগ, সেবাশ্রয় শিবিরের জন‍্য ক্রিক গেস্ট হাউস নামে একটি রিসর্ট ভাড়া নেওয়া হয়েছিল। কিন্তু রিসর্টের মালিক ভাড়া বাবদ কোনও টাকা পাননি। উল্টে হোটেল মালিকের কাছ থেকে তোলাবাজি করে টাকা আদায় করা হয়েছে। সেই ঘটনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেখানে অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মালা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, সেই মামলার তদন্তে বিষ্ণুপুর থানার পুলিশ সেখানে হাজির হয়েছে।

বিস্তারিত আসছে…


Share