Abhishek Banarjee

ক‍্যামাক স্ট্রিটের অফিসে পুলিশকর্মীদের হেনস্থার অভিযোগ, থানায় তলব, বাড়িতে এসে নোটিস ধরাল পুলিশ

পুলিশ সূত্রের খবর, দফতরের বিশৃঙ্খলার ঘটনায় তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১২টায় থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

ক‍্যামাক স্ট্রিটের দফতরে বিশৃঙ্খলার ঘটনায় এ বার ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদকে তলব করল পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ আগস্ট ২০২৬ ১০:১৯

ক‍্যামাক স্ট্রিটের দফতরে বিশৃঙ্খলার ঘটনায় এ বার ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদকে তলব করল পুলিশ। ঘটনার পরে শেক্সপিয়র সরণি থানায় দু’টি মামলা রুজু হয়েছিল। তার মধ্যেই একটি মামলার তদন্তে তাঁকে আগামী সপ্তাহে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

শনিবার ৯টা ১০ মিনিট নাগাদ শেক্সপিয়র সরণি থানার কয়েক জন আধিকারিক কালীঘাটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছোন। তাঁকে ডাকাডাকি করতে দেখা যায়। তিনি না এলে দফতরের এক কর্মীর হাতে তা ধরিয়ে দিয়ে চলে যান। পুলিশ সূত্রের খবর, দফতরের বিশৃঙ্খলার ঘটনায় তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১২টায় থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবারের ঘটনায় মোট তিনটি মামলা রুজু করা হয়েছিল। দু’টি শেক্সপিয়র সরণি থানায় এবং একটি পার্ক স্ট্রিট থানায় মামলা হয়েছে। এর মধ্যে দু’টি এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ কর্তব্য পালন করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে। পুলিশ ও পুরসভার কর্মীদের মারধর, শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে। সেই সময় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ দফতরেরই ছিলেন। তাই ঘটনায় তাঁকে এ বার জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

বিস্তারিত আসছে…


Share