Kolkata Air Pollution

শরীরে ঢুকছে বিষ! কলকাতায় বাড়ছে বায়ুদূষণ, উদ্বেগ প্রকাশক করল 'ইউনিসেফ'

সম্প্রতি, ১ জানুয়ারি কলকাতার একিউআই ৩৮০ র মাত্র ছুঁয়েছিল। বেলাগাম আতশবাজি আতশবাজির ফাটানোর জেরে দুষণে আরও মাত্রা যোগ করে। শুধু তাই নয় আজকের দিনেও কলকাতার কলকাতার একিউএই ১১৭। যা বাতাসের গুণমান অত্যন্ত খারাপের দিকে ইঙ্গিত করে।

বায়ু দূষণ ও তার প্রভাব শিশুদের ওপর কতটা পড়ছে তা নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে 'ইউনিসেফ'।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৬

দিল্লির সঙ্গে পাল্লা দিয়ে কলকাতার দূষণও ক্রমশ বাড়ছে। এমন তথ্য আগেই প্রকাশিত হয়েছিল। এ বার কলকাতার বায়ু দূষণ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করল 'ইউনাইটেড ন্যাশনস চিলড্রেন ফান্ড' বা ইউনিসেফ। তাঁদের মতে, বায়ু দূষণের প্রভাব প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর যতটা না পরে তার থেকেও বেশি মাত্রায় শিশুদের ওপর পরে। এরই মধ্যে কলকাতায় এই বায়ু দূষণের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে বলে উদ্বেগ প্রকাশ করল তাঁরা। 

মঙ্গলবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে বায়ু দূষণ ও তার প্রভাব শিশুদের ওপর কতটা পড়ছে তা নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে 'ইউনিসেফ'। সেখানে ইউনিসেফের প্রধান মনজুর হোসেন জানান, ভারতের দিল্লি, মুম্বাই, কলকাতা ও বাংলাদেশের ঢাকা— এই শহরগুলিতে বাতাসের গুণমান অত্যন্ত খারাপ। তিনি বলেন, "এর প্রভাব সবথেকে বেশি পড়ছে পাঁচ বছর বয়সি শিশুদের ওপর। শুধু তাই নয় গর্ভবতী মহিলারাও এই শিকার হচ্ছেন।" 

তিনি আরও জানান, এই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করতে গেলে জনগণকে এই সম্পর্কে সচেতন করতে হবে। শিশুদের স্কুল, কলেজ, বিদ্যালয়ে এই সম্পর্কে শিক্ষা দিতে হবে। তার জন‍্য কলকাতা পুরসভার সহযোগিতা প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি। 

সম্প্রতি, ১ জানুয়ারি কলকাতার একিউআই ৩৮০ র মাত্র ছুঁয়েছিল। বেলাগাম আতশবাজি আতশবাজির ফাটানোর জেরে দুষণে আরও মাত্রা যোগ করে। শুধু তাই নয় আজকের দিনেও কলকাতার কলকাতার একিউএই ১১৭। যা বাতাসের গুণমান অত্যন্ত খারাপের দিকে ইঙ্গিত করে। 

এই আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, কলকাতার আশেপাশে কোনোও সমুদ্র নেই। ফলে বাতাস বেরিয়ে যেতে পারে না। তিনি আরও বলেন, "ভারতের অন্যান্য শহরের থাকে কলকাতার অবস্থা অনেক ভাল।" 

এ ছাড়াও, মেয়াদ উত্তীর্ণ গাড়ি চলাচল করছে কলকাতায়। এমনকী, সরকারি গাড়িরও মেয়াদ শেষ হয়েছে গিয়েছে। তাতে কোনও ভুরুক্ষেপ নেই। কলকাতার বায়ু দূষণ নিয়ে কলকাতা পুরসভার স্বাস্থ্য আধিকারিক অনিতা সেনগুপ্ত বলেন, “শহরের দু'টি শিশুর মধ্যে একজন স্বাসকষ্ট জনিত সমস্যার স্বীকার হচ্ছেন। গত সাত দশক ধরে কলকাতার তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। মশা বাহিত রোগের সমস্যাও বাড়ছে। এই সমস্যারও জন্য কলকাতা পুরসভার কর্মীদের এখন বসে থাকার উপায় নেই।”


Share