SRFTI Clash

এসআরএফটিআইয়ে অশান্তির ঘটনায় নিয়ে তদন্ত কমিটি গঠন করল নবান্ন, আগামী ১ অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ

তদন্ত কী ভাবে হবে তার ব্লু-প্রিন্ট তিনিই তৈরি করবেন। তদন্তের গতিবিধি নিয়ে কুনাল আগরওয়ালই নজরদারি করবেন। তিনি ছাড়াও, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার স্পর্শ নিলাঙ্গীকে এই কমিটিতে রাখা হয়েছে।

এসআরএফটিআই-এ অশান্তির ঘটনা নিয়ে বিশেষ তদন্ত কমিটি গঠন করল স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৩

সত‍্যজিৎ রায় ফ্লিম অ‍্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অশান্তির ঘটনা নিয়ে বিশেষ তদন্ত কমিটি গঠন করল স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর। এই কমিটিতে ছ’জনকে রাখা হয়েছে। দু’জন আইপিএস অফিসারকে এই কমিটিতে রাখা হয়েছে। এক আইজি পদমর্যাদার আধিকারিক এই সিটের কাজকর্ম পরিচালনা করবেন বলে নবান্ন নির্দেশ দিয়েছে।

লালবাজার সূত্রের খবর, এই কমিটির মাথায় রাখা হয়েছে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) কুনাল আগরওয়ালকে। তিনি আইজি পদমর্যাদার আইপিএস অফিসার। তিনিই এই বিশেষ তদন্ত কমিটির মাথায় থাকবেন। তদন্ত কী ভাবে হবে তার ব্লু-প্রিন্ট তিনিই তৈরি করবেন। তদন্তের গতিবিধি নিয়ে কুনাল আগরওয়ালই নজরদারি করবেন। তিনি ছাড়াও, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার স্পর্শ নিলাঙ্গীকে এই কমিটিতে রাখা হয়েছে।

এ ছাড়াও, কলকাতা পুলিশের পূর্ব ডিভিশনের সহকারী কমিশনার তুষারকান্তি ঘোষ, গুন্ডা দমন শাখার সহকারী কমিশনার সলিল রায়, হোমিসাইড শাখার ওসি হীরক দলপতি এবং রাজ‍্য পুলিশের সিআইডির ডেপুটি কমিশনার কৌশিক ঘোষকে বিশেষ তদন্তকারী দলে রাখা হয়েছে।

অশান্তির ঘটনা কেন ঘটল, কারা উস্কানি দিয়েছে— এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে তাঁরা। প্রেক্ষাগৃহে সভা অনুমতি ছাড়া হয়েছে কি না সেটাও খতিয়ে দেখবে সিট। মারধরের ঘটনার পাশাপাশি অশান্তির সংঘটিত করতে আর্থিক লেনদেন হয়েছিল কি না সেটাও সিট খতিয়ে দেখবে।

নবান্নের নির্দেশ, আগামী ১ অক্টোবরের মধ্যে তথ‍্য অনুসন্ধান করে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের কাছে জামা দিতে হবে।


Share