Abduction And Molestation

ফের শহরে শ্লীলতাহানি! গাড়িতে করে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ, পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের

অভিযোগপত্রে তরুণী অভিযোগ করেছেন যে, শুক্রবার রাত ১১টা নাগাদ কালো রঙের একটি চারচাকা গাড়ি তার সামনে দাঁড়ায়। সেই গাড়িতে থাকা কয়েক জন যুবক তাঁকে অপহরণ করে বলে জানিয়েছেন ওই যুবতী।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৭

ফের শহরে শ্লীলতাহানির অভিযোগ। তরুণীকে গাড়িতে তুলে শ্লীলতাহানি করা হয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযোগ, শুক্রবার রাত ১১টা নাগাদ কসবা থানা এলাকার নিউ বালিগঞ্জ রোডে ঘটনাটি ঘটে। শনিবার কসবা থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তিনি মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগপত্রে তরুণীর দাবি, শুক্রবার রাত ১১টা নাগাদ কালো রঙের একটি গাড়ি তার সামনে দাঁড়ায়। সেই গাড়িতে থাকা কয়েক জন যুবক তাঁকে অপহরণ করে। তার পরেই গাড়িতে শ্লীলতাহানি করে অভিযুক্তেরা।

মোট পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে দু’জনের নাম-সহ অভিযোগ দায়ের করেছেন তরুনী। আর তিন জন অজ্ঞাতপরিচয় যুবকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত পাঁচ জনের খোঁজে তল্লাশি চলছে।


Share