Metro Update

ডাউন লাইনে গাছ পড়ে বন্ধ মেট্রো, প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ভোগান্তিতে যাত্রীরা

মেট্রো রেল সূত্রে খবর, দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ স্টেশন পর্যন্ত পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে। যদিও যাত্রীদের দাবি, আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো।

গাছ পড়ে বন্ধ আংশিক মেট্রো পরিষেবা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৪:২৭

ফের ভরদুপুরে ভোগান্তির মুখে মেট্রো যাত্রীরা। ডাউন লাইনে গাছ পড়ে আংশিক বন্ধ 'ব্লু লাইনে' মেট্রো পরিষেবা। দুপুর ২টো ৩৭ নাগাদ আংশিক পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল। 

মেট্রো রেল সূত্রে খবর, দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ স্টেশন পর্যন্ত পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে। যদিও যাত্রীদের দাবি, আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো। এর আগেও একাধিক বার 'ব্লু লাইনে' মেট্রো পরিষেবা নিয়ে ব্যাহত হয়েছে। 

অন্য দিকে, দুপুর ৩টে ৫৩ নাগাদ মেট্রো পরিষেবা স্বাভাবিক করা গিয়েছে। যদিও বারংবার এই একই ধরনের ভোগান্তিতে যাত্রীদের একাংশের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।


Share