Metro Update

দোলের দিনের মেট্রো সময়সূচীতে বদল, বাতিল বেশ কয়েকটি ট্রেন, জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ

গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এবং পার্পল লাইনে কখন প্রথম মেট্রো এবং কখন শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে, তা জানিয়েছে কলকাতা মেট্রো রেল।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০২:৩৬

দোলের দিনে সময়সূচীতে বদল আনল কলকাতা মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে। ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এবং পার্পল লাইনে কখন প্রথম মেট্রো এবং কখন শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে, তা-ও জানিয়েছে কলকাতা মেট্রো রেল।

এ দিন ব্লু-লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ২৭২টির পরিবর্তে ৬০টি মেট্রো চলবে। ৩০টি থাকবে আপ লাইনে ও ৩০টি ডাউন লাইনে চলবে মেট্রো। প্রথম মেট্রো দুপুর ২টো ৩০ মিনিটে ছাড়বে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে এটি। দুপুর ২টো ৩০ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। দুপুর ২টো ৩০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো রেল থাকবেন শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকলেও দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার যাওয়ার রাত ৯টা ৩৮-এর মেট্রো পরিষেবা ওই দিন চলবে না।

গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ২২৮টির বদলে ৪৫টি মেট্রো চলবে। ২৩টি আপ ও ২২টি ডাউন লাইনে মেট্রো থাকবে। এ দিন প্রথম মেট্রো দুপুর ৩টে হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর ফাইভ পর্যন্ত। দুপুর ৩টে ২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রথম মেট্রো থাকবে। কিন্তু রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।

ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর মেট্রো লাইনে ১২০টির বদলে ৪৪টি মেট্রো থাকবে। প্রথম মেট্রো থাকবে দুপুর ২টো ৩৮ মিনিটে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত। দুপুর ৩টের সময় জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে। তবে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।

পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো লাইনে ৮৪টির বদলে ৩৮টি মেট্রো চলবে।। প্রথম মেট্রো 

দুপুর ২টা ৪০ মিনিটে ছাড়বে। এটি জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত চলবে। দুপুর ৩টে ৪ মিনিটে মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত প্রথম মেট্রো চলবে। এই লাইনেই শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।

অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো লাইনে ৬২টির পরিবর্তে ২৮টি মেট্রো চলবে। প্রথম মেট্রো থাকবে দুপুর ২টো ৩০ মিনিটে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত। দুপুর ৩টের সময় বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।


Share