Mamata Banerjee

পুজোর মরশুমে রাজাবাজারের রাস্তায় মমতা তৃণমূল কংগ্রেসের মিছিল, যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ

তাঁর কথায়, “মিছিল নিয়ে কোনও খবর আমাদের কাছে নেই। কোনও মিছিল থাকলে সবটা ভাবা উচিত। আমরা ব্যবস্থা নেব। যানযট হবে, কিন্তু পুলিশ তো নিয়ম মেনে চলবে। কোনও খবর নেই, এলে দেখা হবে।”

তৃণমূলের মিছিলের ফলে কলকাতার রাস্তায় যানজট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ০৩:২২

পুজোর মরশুমে এমনিতেই কলকাতার রাস্তায় বাড়ছে ভিড়। তার মধ্যেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছে সর্বভারতীয় মমতা তৃণমূল কংগ্রেস। রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলকে কেন্দ্র করে শহরের রাস্তায় জমায়েত তৃণমূলের নেতা-কর্মীদের। মিছিলের অনুমতি নেই বলে পুলিশ আগেই জানিয়ছে। অরাজকতার আশঙ্কায় কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে।

তবে এই মিছিলের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তাঁর দাবি, মিছিলের কোনও অনুমতি নেই। তাঁর কথায়, “মিছিল নিয়ে কোনও খবর আমাদের কাছে নেই। কোনও মিছিল থাকলে সবটা ভাবা উচিত। আমরা ব্যবস্থা নেব। যানযট হবে, কিন্তু পুলিশ তো নিয়ম মেনে চলবে। কোনও খবর নেই, এলে দেখা হবে।”

মিছিলে সুর চড়াতে দেখা যাচ্ছে কুণাল ঘোষ, দোলা সেন-সহ তৃণমূলের একাধিক নেতাকে। যদিও রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পুজোর মরশুমে এই রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ উঠছে। উৎসবের দিনে রাস্তায় বেরিয়ে যানজট ও চলাচলের সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পুজোর কেনাকাটা, কর্মস্থলে যাতায়াত কিংবা জরুরি প্রয়োজনে বেরোনো মানুষদের কাছে রাস্তার এই পরিস্থিতি বাড়তি দুর্ভোগের কারণ হয়ে উঠেছে। রাজনৈতিক কর্মসূচির জেরে সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত যাতে ব্যাহত না হয়, সেই প্রশ্নও উঠছে।


Share