Mahashivratri

রবিবার উদযাপিত হবে মহা শিবরাত্রি, জেনে নিন শিবরাত্রির সঠিক নির্ঘন্ট

শিব আর রাত্রি, এই দুই কথা নিয়ে শিবরাত্রি কথাটি এসেছে। যার অর্থ শিবের জন্য রাত্রি। হিন্দু পুরাণ মতে, এই দিন শিব ও দেবী পার্বতীর মিলন সম্পন্ন হয়েছিল। আবার বেশ কিছু পূরণে বলা হয়েছে এ দিন বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়।

শিবের পুজো করছেন ভক্তগণ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৫

রবিবার মহা শিবরাত্রি। আগামীকাল বাঙালি হিন্দুরা শিবের ব্রত পালন করবেন। নানা পূণ্যার্থীরা এ দিন উপবাস করে শিবের পুজোয় উপনীত হন। পুরাণ মতে এ দিন ভক্তি ভরে শিবের পুজো করলে মহাদেব সকল মনোবাঞ্ছা পূরণ করেন। শিবরাত্রির দিন দুধ, দই, ঘি, বেলপাতা দিয়ে মহাদেবের পুজো করার রীতি রয়েছে পূরণে। 

শিব আর রাত্রি, এই দুই কথা নিয়ে শিবরাত্রি কথাটি এসেছে। যার অর্থ শিবের জন্য রাত্রি। হিন্দু পুরাণ মতে, এই দিন শিব ও দেবী পার্বতীর মিলন সম্পন্ন হয়েছিল। আবার বেশ কিছু পূরণে বলা হয়েছে এ দিন বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। 

এ বারের শিবরাত্রির পূণ্য তিথি পড়েছে ১৫ ফেব্রুয়ারি। শিবের পুজো মূলত রাতেই শুরু। চার প্রহরে মহাদেবের পুজো করেন তাঁর সকল ভক্তগণ। পঞ্জিকা অনুযায়ী, প্রথম প্রহর পড়েছে সন্ধ্যা ৬টা ১১ থেকে রাত ৯টা ২৩ পর্যন্ত। এই প্রহরে দেবাদিদেব মহাদেবকে মূলত দুধ দিয়ে অভিষেক করানোর রীতি রয়েছে। 

এরপরে দ্বিতীয় প্রহর পড়েছে রাত ৯টা ২৩ থেকে ১২টা ৩৫ পর্যন্ত। এই প্রহরে ভোলানাথকে দই দিয়ে অভিষেক করানোর রীতি রয়েছে। এরপর তৃতীয় তৃতীয় প্রহর থাকছে রাত ১২টা ৩৫ থেকে ভোর ৩টে ৪৭ পর্যন্ত। এই প্রহরে বাবা মহাদেবকে ঘি দিয়ে অভিষেক করানোর রীতি রয়েছে। 

সব শেষে আসে চতুর্থ প্রহর। এই প্রহর শুরু হচ্ছে ভোর ৩টে ৪৭ মিনিটে আর শেষ হচ্ছে সকাল ৬টা ৫৯ মিনিটে। এই প্রহরে শিবকে অবশ্যই মধু দিয়ে অভিষেক করানোর রীতি রয়েছে।


Share