Abhishek Banerjee

ক‍্যামাক স্ট্রিট কান্ডে অভিষেককে আবার জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, নোটিস কেউ নিলেন না, ফিরে গেল তদন্তকারীরা

গত অগস্ট মাসে ধুন্ধুমার কাণ্ড হয় ক‍্যামাক স্ট্রিটের অফিসে। ঘটনার তিনটি মামলা রুজু হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থানায় ডাকা হয়েছিল। তিনি থানায় হাজিরাও দিয়েছিলেন। আবার তাঁকে সেই মামলায় জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ০৮:৫৩

ক‍্যামাক স্ট্রিটের অফিসে গোলমালের ঘটনায় আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় কলকাতা পুলিশ। বুধবার সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে নোটিস দিতে গেল শেক্সপিয়র সরণি থানার পুলিশ।গোলমালের ঘটনায় নোটিস দিতে গেলে কেউ তা গ্রহণ করেননি।

এ দিন সন্ধ্যায় শেক্সপিয়র সরণি থানার কয়েক জন পুলিশকর্মী কালীঘাটের বাড়িতে যান। পুলিশ সূত্রের খবর, আগামী ৯ অক্টোবর তাঁকে থানায় হাজিরা দেওয়ার কথা তাতে লেখা ছিল। কিন্তু অভিষেক বর্তমানে কলকাতার বাইরে রয়েছেন। দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলনে রয়েছেন। তাই এই নোটিস কেউ গ্রহণ করা হয়নি। জানিয়ে দেওয়া হয়, অভিষেক বাড়িতে নেই তাই নোটিস গ্রহণ করা যাবে না। যাঁর নামে এই নোটিস তিনি এসেই গ্রহণ করবেন। তাই আদৌ ৯ অক্টোবর তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাবে কি না তা নিয়ে সন্দেহের দানা বেঁধেছে।

অন‍্য দিকে, ক‍্যামাক স্ট্রিটের অফিসের গোলমালের ঘটনায় অন‍্যতম অভিযুক্ত হুমায়ুন কবির। তাঁকেও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। বুধবার সন্ধ্যায় তাঁর কালীঘাটের বাড়িতে যায় তাঁরা। তবে হুমায়ুনের বাড়ির গেট বন্ধ ছিল। ডাকাডাকি করা হলেও কেউ আসেননি। তাই তাঁকেও নোটিস দেওয়া যায়নি।

গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর থেকে একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে গোলমাল হয়েছিল। পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন অভিষেকের অনুগামীরা। ধাক্কাধাক্কি, হাতাহাতির মধ্যেই জোর করে পুলিশ ক্যামাক স্ট্রিটের ওই ভবনের ছাদে ওঠে বলে অভিযোগ। খুলে নেওয়া হয় তৃণমূলের নাম এবং জোড়াফুল চিহ্ন সম্বলিত বিলবোর্ড। অভিযোগ, বিলবোর্ডটি বেআইনি ভাবে বসানো হয়েছিল এবং এলাকার নিরাপত্তার পক্ষে তা বিপজ্জনক।

সেই ঘটনা নিয়ে নিয়ে ধুন্ধুমার কাণ্ড হয় ক‍্যামাক স্ট্রিটের অফিসে। ঘটনার তিনটি মামলা রুজু হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থানায় ডাকা হয়েছিল। তিনি থানায় হাজিরাও দিয়েছিলেন। আবার তাঁকে সেই মামলায় জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।


Share