Surendranath College

টাকায় বিনিময়ের ব‍্যাঙ্কে চাকরি, তৃণমূল জমানায় দফতরের কাজ না করে কলেজের অনুষ্ঠানে খিচুড়ি বিলি, বিস্ফোরক একাংশের

এ বার তাঁর বিরুদ্ধে ব‍্যাঙ্কে চাকরি দেওয়ার অভিযোগ উঠল। বৌবাজারে পূর্বরেলের কো-অপারেটিভ ব্যাঙ্কের কর্মী নিয়োগ করা হয়ে। একাংশের অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ের চাকরি দেওয়ার হয়েছে। প্রায় ১৮-২০ জনকে এমন চাকরি দেওয়া হয়েছে।

(বাঁ দিক থেকে) শিবাশিষ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বাবা দেবাশিস বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ০৭:২০

টাকার বিনিময়ে ব‍্যাঙ্কেও চাকরি করে দিয়েছেন ‘কানকাটা দেবু’ ওরফে দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সেই কর্মীদের দিয়ে কলেজের অনুষ্ঠানে খিচুড়ি বিলি করেছিলেন প্রভাবশালী ‘দেবুদা’।

সুরেন্দ্রনাথ কলেজের টাকা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দেবাশিস বন্দ্যোপাধ্যায়-সহ দু’জনের বিরুদ্ধে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার পর থেকে একাধিক অভিযোগ দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠেছে। এ বার তাঁর বিরুদ্ধে ব‍্যাঙ্কে চাকরি দেওয়ার অভিযোগ উঠল। বৌবাজারে পূর্বরেলের কো-অপারেটিভ ব্যাঙ্কের কর্মী নিয়োগ করা হয়ে। একাংশের অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ের চাকরি দেওয়ার হয়েছে। প্রায় ১৮-২০ জনকে এমন চাকরি দেওয়া হয়েছে। এদের মধ্যে সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন ছাত্রনেতা ভর্তি সিন্ডিকেটের অন্যতম মাথা রাতুল ঘোষও রয়েছে। রাতুলকে আগেও কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকেরা গ্রেফতার করেছিল।

কর্মীদের একাংশের এ-ও অভিযোগ, এই সমস্ত কর্মীরা ব‍্যাঙ্কের কোনও কাজ করতেন না। সকালে এসে সাক্ষর করে বেরিয়ে যেতেন। আবার ব‍্যাঙ্ক বন্ধ হওয়ার সময় তাঁরা এসে খাতায় সই করে যেতেন। হাজার হাজার টাকা বেতন পাচ্ছে এই কর্মীরা। কিন্তু সরকারি কোনও কাজ তাঁরা করছিলেন না। সরকারি ব‍্যাঙ্কের কর্মী হয়েও সরকারি টাকা পেয়ে কলেজে গিয়ে তৃণমূলের কাজ করত।

এ ছাড়াও, গত ১৫ বছরে ব‍্যাঙ্কের কর্মীদের কার্যত ‘থ্রেট কালচারে’র শিকার হতে হয়েছিল বলেও দাবি করা হয়েছে। একাংশ জানাচ্ছে, তৃণমূলের মিটিং-মিছিলে যাওয়ার জন‍্য চাপ দেওয়া হত। না গেলে হুমকি দিত দেবাশিস। নিজের বাড়ি এবং কর্মস্থল থেকে দূরে বদলি করে দেওয়া হত।

পুরীতে ওই ব‍্যাঙ্কের হলিডে হোম রয়েছে। কর্মীরা সেখানে গেলেও সেই হলিডে হোমে থাকার সুবিধা পেত না। দেবাশিস ওই হলিডে হোমে যে যাবেন আর কে যাবেন না সেই সিদ্ধান্ত নিতেন। এমনকী, টাকার বিনিময়ে তৃণমূলের নেতা-কর্মীদের থাকার ব্যবস্থা করে দিত। আবার বৌবাজারের ওই ব‍্যাঙ্কের ছাদের একাংশে সুরেন্দ্রনাথ কলেজের আদলে বিলাসবহুল ঘর করে তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল। তবে পালাবদলের পরে তৃণমূল নেতার পরিকল্পনা ভেস্তে যায়।

একাংশের আরও অভিযোগ, ব‍্যাঙ্কের নির্বাচনে কারচুপি করে দখল নিয়েছিল এই দেবাশিস এবং তাঁদের দলবল। যাঁরা দেবাশিসের প্রার্থীদের বিরুদ্ধে পাল্টা প্রার্থী যাঁরা দিয়েছেন তাঁদের পুলিশ দিয়ে ভয় দেখানো হয়েছে। কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের হাত এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের ওপরে রয়েছে বলেও দাবি করেন তাঁরা।


Share