Terroist Arrested

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে হত‍্যার ছক! বর্ধমানের আবাসন থেকে গ্রেফতার পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠনের সদস্য হামিদ

এসটিএফ সূত্রে খবর, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে রেনেসাঁ আবাসন থেকে হামিদকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে, বর্ধমান থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ওই আবাসনে অভিযান চালায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান
  • শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৬ ১২:৪৭

আবার রাজ্য থেকে গ্রেফতার ইসলামিক জঙ্গি। বর্ধমানের একটি আবাসন থেকে তাকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে। ধৃতের নাম হামিদ মন্ডল। শুক্রবার হামিদকে বর্ধমান আদালতে হাজির করানো হবে।

এসটিএফ সূত্রে খবর, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে রেনেসাঁ আবাসন থেকে হামিদকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে, বর্ধমান থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ওই আবাসনে অভিযান চালায়। হামিদ ওই আবাসনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল।

এসটিএফের গোয়েন্দারা আরও জানতে পেরেছে, কিছু দিন আগে নিউ টাউনেও একটি ফ্ল্যাটে ভাড়া নিয়েছিল হামিদ মন্ডল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফ্ল্যাট সেখান থেকে বেশি দুরে নয়। হামিদ মুখ‍্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখছিল। তাঁকে হত‍্যা করার চেষ্টা পরিকল্পনা করেছিল ধৃত ইসলামিক জঙ্গি হামিদ মন্ডল। তা করতে নিউ টাউনের যে রাস্তা দিয়ে মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফেরেন সেই রাস্তাও রেকি করেছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।

ধৃত হামিদ মন্ডল পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠন জৈয়শ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত। নিয়মিত ভাবে হ‍্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ ছিল হামিদের। পাশাপাশি পুলওয়ামার ঘটনার মূল অভিযুক্ত ইসলামিক জঙ্গি শাহজাদ ভাট্টির সঙ্গে যোগাযোগ রয়েছে। হামিদ আদৌ আসল নাম ব‍্যবহার করে এই ফ্ল্যাটে থাকছিল কি না এখনও স্পষ্ট নয়। কারা এই ফ্ল্যাট হামিদকে ভাড়াতে দিয়েছিল তা জানতে মালিককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে।


Share