IPS Officer Resigned

চাকরি করতে চান না আইপিএস অফিসার প্রদীপ যাদব, ব‍্যক্তিগত কারণে দিয়েছেন ইস্তফা, ফিরে যেতে চান পরিবারের কাছে

আইপিএস অফিসারের নাম প্রদীপকুমার যাদব। তিনি বর্তমানে কলকাতা পুলিশের সাইবার শাখায় ডেপুটি কমিশনার। তিনি ২০১৩ ব‍্যাচের আইপিএস অফিসার প্রদীপ যাদব এর আগে উত্তর দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) তার পরে মালদহের জেলা পুলিশের সুপারও ছিলেন।

আইপিএস অফিসার প্রদীপকুমার যাদব।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ১০:০৩

আর আইপিএস অফিসার হিসেবে চাকরি করতে চান না। যেতে চান বেসরকারি সংস্থায়। ইতিমধ্যেই ওই আইপিএস অফিসার ইস্তফাপত্র দিয়েছেন। সরকারি তাঁর ইস্তফাপত্র গৃহীত হলেই দীর্ঘ পুলিশের প্রসাশনিক কর্মজীবনে যবনিকা পড়তে চলেছে।

আইপিএস অফিসারের নাম প্রদীপকুমার যাদব। তিনি বর্তমানে কলকাতা পুলিশের সাইবার শাখায় ডেপুটি কমিশনার। তিনি ২০১৩ ব‍্যাচের আইপিএস অফিসার প্রদীপ যাদব এর আগে উত্তর দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) তার পরে মালদহের জেলা পুলিশের সুপারও ছিলেন। কর্মজীবনের বেশির ভাগটাই মালদহে কাটিয়েছেন। করোনা কালে চারিদিকে যখন হাহাকার তখন প্রদীপবাবু মালদহ জেলার মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। মালদহ জেলায় আইনশৃঙ্খলা কঠোর হাতে দমন করেছেন। মাদকপাচার সিন্ডিকেটের বিরুদ্ধে একাধিক অভিযানেও তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি কলকাতা পুলিশের এসটিএফে কাজ করেছেন। 

আইপিএস অফিসার পরিচয়ের পাশাপাশি ৪১ বছর বয়সী আইপিএস অফিসার প্রদীপের আরও একটি পরিচয় রয়েছে। তিনি ডাক্তার। রাজস্থানের একটি কলেজ থেকে তিনি এমবিবিএসের পাশ করেছিলেন। তার পরে ইউপিএসসি পরীক্ষায় পাশ করে আইপিএস হিসেবে বাহিনীতে যোগ দেন। করোনাকালে তিনি উর্দি পড়েই মানুষের চিকিৎসা করতে গিয়েছিলেন। একটি দুর্ঘটনায় জখমদের চিকিৎসা করতেও হাসপাতালে ছুটেছিলেন তিনি। সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হয়েছিল। শোনা যায়, তার জন‍্য তাঁকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষানলেও পড়তে হয়েছিল। মালদহের পুলিশ সুপার থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে।

আইপিএস অফিসার হিসেবে দীর্ঘ ১৫ বছরের কর্মজীবন সম্পন্ন করেছেন। তবে আর তিনি কাজ করতে চাননা বলেই জানা যাচ্ছে। ব‍্যক্তিগত কারণে তিনি চাকরি থেকে ইস্তফা দিতে ইচ্ছা প্রকাশ করেছেন। প্রদীপের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, তাঁর মা অসুস্থ। দাদাও কিডনির সমস্যায় ভুগছেন। তিনি যাবতীয় সবকিছু ছেড়ে পরিবারের কাছে ফিরে যেতে চান। তাই তিনি ইস্তফা দিয়েছেন।

আইপিএস অফিসার প্রদীপ যাদব ঘনিষ্ঠ মহলে নিজেই এই দাবি করেছেন। আগামী বছরের জানুয়ারি মাসে তাঁর পদোন্নতি হয়ে ডিআইজি হওয়ার কথা। কিন্তু সেসবে তাঁর নজর আর নেই। তিনি হরিয়ানায় ফিরে গিয়ে কর্পোরেট সংস্থার প্রসাশনিক কাজে যুক্ত হতে পারেন। ডায়াগন্টিক সেন্টার বা ওষুধের সংস্থায় কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। তবে কোথায় তিনি কাজ করবেন তা নিজেও ঠিক করেননি তিনি। 

সূত্রের খবর, প্রদীপবাবু ইস্তফাপত্র ইতিমধ্যেই দফতরে কাছে পাঠিয়ে দিয়েছেন। তবে তাঁর ইস্তফা গৃহীত হয়নি। সরকার তা বিবেচনা করে দেখছেন। যদিও তাঁর ইস্তফা গৃহীত হবে কি না তা স্পষ্ট নয়। তবে তিনি নিয়মিত লালবাজারে নিজের দফতরে আসছেন। প্রতিদিনের যাবতীয় কাজকর্ম তিনি করছেন।


Share