Theft Of Insulin Injections

ওড়িশা থেকে কলকাতায় আনার পথে চুরি হল ইনসুলিন ইনজেকশনের, ব্যবহারে সতর্কতার জারি কেন্দ্রের

নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ না থাকলে এই ইনজেকশনের গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল কর্তৃপক্ষ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১১:০৮

ওড়িশা থেকে কলকাতায় আনার পথে চুরি হয়ে গেল ইনসুলিন ইনজেকশন। একটি গাড়ি চালান লোপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল কর্তৃপক্ষকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে জানিয়েছে। জানা গিয়েছে, নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা প্রয়োজন এমন এই ইনজেকশনগুলি চুরি হয়ে যাওয়ায় সেগুলির গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ড্রাগ কন্ট্রোলার জেনারেল রাজীব সিংহ রঘুবংশী গত ২ মার্চ একটি নির্দেশিকা জারি করে জানান, ওড়িশার জগমোহনপুর থেকে কলকাতায় আনা হচ্ছিল। সেই সময় পথেই ইনজেকশনগুলি চুরি যায়। এই ধরনের ইনসুলিন সাধারণত দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। নির্দিষ্ট তাপমাত্রা বজায় না থাকলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে। রোগীর শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে, এই ঘটনার পর চিকিৎসকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল সংস্থা। রোগীদের ইনজেকশন ব্যবহারের আগে বিষয়টি সম্পর্কে সচেতন করতে বলা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের নির্ভরযোগ্য ও অনুমোদিত স্থান থেকেই ওষুধ কেনার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ড্রাগ কন্ট্রোলারদেরও বিষয়টি নিয়ে সতর্ক থাকতে এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।


Share