SRFTI Turmoil

ক‍্যাম্প খাটিয়ে চলছিল বেআইনি কার্যকলাপ, ‘অতিষ্ঠ’ এসআরএফটিআই কর্তৃপক্ষ, আদালতের নির্দেশে সরানো হয়েছে কাঠামো, জানাল পুলিশের

এসআরএফটিআই কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিষ্ঠানে পড়ুয়াদের একাংশ (সবাই কমিউনিস্ট) ক‍্যাম্পাসের একটি ভবনের উল্টোদিকে একটি প‍্যান্ডেল টাঙিয়ে ধর্ণায় বসেছিল। এক মাসের বেশি সময় ধরে এ ভাবে তথাকথিত আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। যা সম্পূর্ণ বেআইনি।

ভাঙা হল মঞ্চটি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ০৪:১৪

কলকাতার এসআরএফটিআইয়ের ক্যাম্পাসে কমিউনিস্টরা তৈরি করেছিল ধর্ণামঞ্চ। আন্দোলনের নামে সেই মঞ্চ থেকেই চলছিল বেআইনি কার্যকলাপ। চলছিল পার্টি। এমনকী, বহিরাগতদের প্রবেশ এবং দেদার মদ‍্যপান পান করার অভিযোগ করেছে একাংশ। এক মাসের বেশি ধরে চলা এই ধর্ণামঞ্চের জন‍্য কার্যত প্রতিষ্ঠানের কর্মী এবং সাধারণ পড়ুয়ারা কার্যত ‘অতিষ্ঠ’ হয়ে উঠেছিলেন। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ মেনেই বেআইনি ভাবে তৈরি করা কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। ক‍্যাম্পাস চত্বরে ভারতীয় নাগরিক সুরক্ষা ন‍ সংহতিতার ১৬৩(২) ধারা জারি করা হয়েছে। অর্থাৎ ক‍্যাম্পাস চত্বরে মিটিং-মিছিল বা পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না।

এসআরএফটিআই কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিষ্ঠানে পড়ুয়াদের একাংশ (সবাই কমিউনিস্ট) ক‍্যাম্পাসের একটি ভবনের উল্টোদিকে একটি প‍্যান্ডেল টাঙিয়ে ধর্ণায় বসেছিল। এক মাসের বেশি সময় ধরে এ ভাবে তথাকথিত আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। যা সম্পূর্ণ বেআইনি। ওই মঞ্চে বিভিন্ন বেআইনি কার্যকলাপ হত। কর্মী ও শিক্ষকদের ভয় দেখানোর উদ্দেশ্যে বহিরাগতদের প্রবেশ করানো হত। যা প্রতিষ্ঠিত অভ‍্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল ওই মঞ্চে সকাল থেকে রাত পর্যন্ত আগুন জ্বালানো-সহ বিভিন্ন কার্যকলাপ হচ্ছিল। যার ফলে পরিবেশের ক্ষতি হচ্ছিল। পাশাপাশি, সারাদিন এবং গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে গান বাজানো হত। এমনকী, পার্টি চলত ওই মঞ্চে। এক কর্মীর দাবি, ওই মঞ্চে মদ্যপান-সহ সমস্ত বেআইনি কাজকর্ম চলছিল।

এ ছাড়াও, ধর্ণামঞ্চে বেআইনি ভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। তার জন‍্য তারের যে সংযোগ তৈরি করা হয়েছিল তা গোটা ক্যাম্পাসের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপদের মুখে পড়েছিল। এর ফলে বিশ্ববিদ্যালয়ের মূল্যবান যন্ত্রপাতির বড়সড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। কর্তৃপক্ষের আরও অভিযোগ, প্রশাসনিক কাজকর্ম এবং ক্যাম্পাসের সমস্ত সরকারি কার্যক্রম ব্যাহত করতেও ওই কাঠামো ও সংশ্লিষ্ট কার্যকলাপ ব্যবহার করা হচ্ছিল।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, কাঠামোটি সরানোর জন্য এর আগে পড়ুয়াদের একাধিক বার মৌখিক ভাবে বলা হয়েছে। লিখিত ভাবে জানিয়েও সতর্ক করা হয়। তার পরেও বেআইনি কাঠামো এবং ক্যাম্পাসে অননুমোদিত ও বেআইনি কার্যকলাপ বন্ধ করার জন্য আনুষ্ঠানিক নোটিসও জারি করা হয়েছিল। তার পরেও কমিউনিস্টরা বেআইনি কাঠামো না সরালে তাঁরা আদালতের দ্বারস্থ হন।

এ দিন সকালে আদালতের নির্দেশে মঞ্চ ভাঙতে গিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। বিশাল পুলিশ বাহিনী গিয়ে তা ভেঙে সরঞ্জাম গাড়িতে চাপিয়ে নিয়ে চলে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, তাঁরা আদালতের নির্দেশ মেনে তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। সেখানে আদালতের নির্দেশের একটি প্রতিলিপিও সাঁটিয়ে দিয়ে আসা হয়েছে। পাশাপাশি ক‍্যাম্পাস চত্বরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩(২) ধারা জারি করা হয়েছে।


Share