Huge Gold Theft

টাকা গোনার মেশিন নিয়ে আবাসনে চুরি করতে এলো যুবক, ২৬ লক্ষ টাকা সমেত সোনার অলঙ্কার লোপাট করে পুলিশের জালে অভিযুক্ত

ঘটনার তদন্তে নেমে সোমবার হর্ষবর্ধন সাউকে বিকেল ৫টা নাগাদ তাঁর আবাসন থেকে গ্রেফতার করা হয়। তাঁকে আদালতে হাজির করানো হলে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক।

ধৃতের নাম হর্ষবর্ধন সাউ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৮

নিজের আবাসনের অন‍্য একটি ফ্ল্যাটে চুরি করতে এসে পুলিশের জালে ধরা পড়ল যুবক। এমনকী, সেই ফ্ল্যাটে চুরি করার সময় যাতে একটি টাকাও ছুট না যায় তার জন‍্য টাকা গোনার মেশিনও আনা হয়েছিল। বেহালার সরশুনা এলাকায় একটি আবাসনে ঘটনাটি ঘটেছে। লালবাজারের গোয়েন্দারা ১৯ বছরের এক যুবককে গ্রেফতার করেছে। খুইয়ে যাওয়া টাকা সোনা কোথায় রয়েছে, তা জানতে যুবককে জেরা করা হচ্ছে।

ধৃতের নাম হর্ষবর্ধন সাউ। হর্ষবর্ধন হো-চিমিন সরণীর একটি আবাসনের বাসিন্দা। ভবানীপুরের একটি বেসরকারি কলেজে বিসিএ-র ছাত্র। তাঁর বাবা কলকাতা পুরসভার পরামর্শদাতার কাজ করেন। অভিযোগ, গত ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারির মধ্যে হর্ষবর্ধন সাউ ওই আবাসনেরই তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে চুরির পরিকল্পনা করেছিল। পরিকল্পনা মতো সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ রানি শুক্নের ফ‍্যাটের সামনে যান। সেই সময় ফ‍্যাটে কেউ ছিল না বলেই অভিযোগপত্রে দাবি করেছেন।

ফ্ল‍্যাটের মূল দরজারটি প্রথমে ভাঙে। তার পরে ভিতরের দরজাটিকে কোনও মতে খোলে। ভিতরে প্রবেশ করে আলমারির লক ভেঙে যাবতীয় যা কিছু ছিল তা বাইরে বের করে। তা নিয়ে চম্পট দেয়। বাড়ির মালিক ২৩ জানুয়ারি ফিরে দেখেন, আলমারি লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। ভিতরে যাবতীয় যা কিছু ছিল, সব লোপাট হয়ে গিয়েছে। এর পরেই তিনি সরশুনা থানায় অভিযোগ দায়ের করেন।

রানি শুক্লের অভিযোগ অনুযায়ী, তাঁর আলমারি থেকে একটি ১২৫ গ্রামের সোনার ব‍্যাঙ্গেল সমেত পাঁচ জোড়া ব‍্যাঙ্গেল, তিন জোড়া সোনার ব্রেকলেট, পাঁচ জোড়া নেকলেস ও কানের দুল, ১৫টি আংটি, ৩০ গ্রামের ঝুমকা সমেত আট জোড়া কানের দুল, একটি মাঙ্গটিক্কা, একটি সোনার নদ, ছ’টি সোনার চেইন, একটি নদ, ৫০, ২৫ ও ১৫ গ্রামের সোনার বিস্কুট, একটি পাঁচ গ্রামের সোনার মুদ্রা, হীর খচিত একটি মঙ্গলসূত্র এবং ২৬ লক্ষ ৫০ হাজার টাকা লোপাট হয়ে গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, হর্ষবর্ধন সাউ টাকা গোনার জন্য অনলাইনে টাকা গোনার মেশিন অর্ডার করেছিল। হর্ষবর্ধন ছাড়াও এই ঘটনায় তাঁর বান্ধবীর যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করছেন গোয়েন্দারা। ঘটনার তদন্তে নেমে সোমবার হর্ষবর্ধন সাউকে বিকেল ৫টা নাগাদ তাঁর আবাসন থেকে গ্রেফতার করা হয়। তাঁকে আদালতে হাজির করানো হলে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক।


Share