Election Commission

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্তারা, কারা আসছেন? রইল তালিকা

শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকের সঙ্গে নির্বাচন কমিশনের আধিকারীকেরা বৈঠক করেন। এরপর ২৮ ফেব্রুয়ারি এসআইআর-এর তালিকা চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তারই মধ্যে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে তলব করল নির্বাচন কমিশন। এদিন নির্বাচন সদনে তাকে তলব করা হয়।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৩

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারীকেরা। আগামী ১ ও ২ মার্চ কমিশনের ১১ জন শীর্ষ আধিকারীক রাজ্যে আসতে চলেছেন। নির্বাচনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক কাঠামো খতিয়ে দেখতেই এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকের সঙ্গে নির্বাচন কমিশনের আধিকারীকেরা বৈঠক করেন। এরপর ২৮ ফেব্রুয়ারি এসআইআর-এর তালিকা চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তারই মধ্যে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে তলব করল নির্বাচন কমিশন। এদিন নির্বাচন সদনে তাকে তলব করা হয়।

আগামী ১ ও ২ মার্চ জ্ঞানেশ ভারতী-সহ ১১ জনের প্রতিনিধি দল রাজ্যে আসছেন। সেই দলে রয়েছেন পবন কুমার শর্মা, মণীশ গার্গ, দু’জন উপ-নির্বাচন কমিশনার ভানুপ্রকাশ ইয়েতরু, সঞ্জয় কুমার, ডিজি (আইটি) সীমা খান্না, কমিশনের প্রিন্সিপাল সচিব এসবি জোশী, দু’জন সচিব সুজিতকুমার মিশ্র, বিনোদ কুমার, ডেপুটি সচিব অভিনব আগরওয়াল এবং সেকশন অফিসার নিতিন কুমার।

কমিশন সূত্রের খবর, এ বার এক দফাতেই রাজ্যের ভোটপর্ব সম্পন্ন করার বিষয়ে আলোচনা চলছে। সেই লক্ষ্যেই কত কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন, স্পর্শকাতর বুথের সংখ্যা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে সেই দিনই।

সব কিছু ঠিক থাকলে মার্চ মাসেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম পর্যায়ে প্রতিনিধিদল জেলা প্রশাসন, পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তার ভিত্তিতেই ফুল বেঞ্চ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে প্রশাসনিক মহলের ধারণা।

যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবু সম্ভাব্য এক দফার ভোট নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। ফলে কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক দলগুলির।


Share