Arrest TMC Leader

ভোট-পরবর্তী হিংসা থেকে তোলাবাজি! এ বার পুলিশের জালে কলকাতা পুরসভার কাউন্সিলর শচীন সিংহ

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। উল্লেখ্য, ওই বছরই প্রথমবার তৃণমূলের টিকিটে কলকাতা পুরভোটে জয়ী হয়ে কাউন্সিলর হন শচীন।

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর শচীন সিংহ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ০৮:০৭

কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে।

মঙ্গলবার বিকেলে নারকেলডাঙা থানার পুলিশ শচীনকে গ্রেফতার করতে তাঁর বাড়িতে পৌঁছোয়। সেই সময় বাড়ির সামনে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, বিরোধীদের হুমকি দেওয়া এবং মারধরের মতো একাধিক ঘটনায় শচীনের নাম জড়িয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। উল্লেখ্য, ওই বছরই প্রথমবার তৃণমূলের টিকিটে কলকাতা পুরভোটে জয়ী হয়ে কাউন্সিলর হন শচীন।

তোলাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় ধৃত কাউন্সিলরকে শিয়ালদহ আদালতে পেশ করা হবে। প্রসঙ্গত, গত ২৩ মে একই ধরনের অভিযোগে কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লেকেও গ্রেফতার করেছিল ঠাকুরপুকুর থানার পুলিশ।


Share