Sohom Chakraborty

সিনেমার নামে ১৫ লক্ষ প্রতারণা, অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তে পুলিশ

সেই ছবির পারিশ্রমিক বাবদ অভিনেতাকে অগ্রিম ১৫ লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি শুটিংয়ের জন্য কোনও ডেট দেননি এবং ছবির কাজেও অংশ নেননি বলে অভিযোগ।

সোহম চক্রবর্তী
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০২:৫৫

টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। বালুরঘাটের প্রযোজক তরুণ দাসের দায়ের করা অভিযোগকে ঘিরে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগকারীর দাবি, ২০১৮ সালে একটি সিনেমার কাজ নিয়ে সোহম চক্রবর্তীর সঙ্গে তাঁর চুক্তি হয়েছিল। সেই ছবির পারিশ্রমিক বাবদ অভিনেতাকে অগ্রিম ১৫ লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি শুটিংয়ের জন্য কোনও ডেট দেননি এবং ছবির কাজেও অংশ নেননি বলে অভিযোগ।

তরুণ দাসের আরও অভিযোগ, অগ্রিম দেওয়া টাকা ফেরত চাইলে সোহম চক্রবর্তী বারবার টালবাহানা করেন। এমনকি টাকা ফেরতের দাবি জানাতে গেলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অবশেষে টাকা না পেয়ে এবং নিরাপত্তাহীনতায় ভুগে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রযোজক। প্রতারণা ও হুমকির অভিযোগের ভিত্তিতে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।


Share