West Bengal Budget 2026

রাজ‍্যে আরও পাঁচটি জেলা গঠন করা হবে, রাজ‍্য বাজেটে ছ’টি নতুন পুরসভার তৈরির প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী

পূর্ব মেদিনীপুর পুলিশ জেলাকে ভেঙে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তা থেকে কাঁথিতে নতুন পুলিশ জেলা গঠনের করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি গোপীবল্লভপুরে নতুন মহকুমা হিসেবে ঘোষণা করারও প্রস্তাব দেওয়া হয়েছে।

রাজ‍্যে বাজেটে নতুন জেলা তৈরির প্রস্তাব।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ০৪:৩৩

আরও পাঁচটি নতুন জেলা গঠন করা হবে। পাশাপাশি ছ’টি নতুন পুরসভা গড়ার প্রস্তাব রাজ‍্য বাজেটে দিয়েছে রাজ্য সরকার। একটি নতুন মহকুমাও গঠন করা হবে।

সোমবার রাজ‍্যের বিজেপি পরিচালিত সরকার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। রাজ‍্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এ দিন সকালে বাজেট অধিবেশনে আগামী দিনের পরিকল্পনা জানান। তিনি জানিয়েছেন, রাজ‍্যে আরও পাঁচটি নতুন জেলা তৈরি করা কবে। চার জন‍্য বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে। সেই পাঁচটি জেলা কি কি, তা-ও তিনি জানিয়েছেন। অর্থমন্ত্রী স্বপন জানিয়েছেন, কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ নামে নতুন জেলা করা হবে।

বর্তমানে রাজ‍্যে ২৩টি জেলা রয়েছে। বাজেটের প্রস্তাব করার পরে তা রাজ‍্য বিধানসভায় তা পাস করেতে হবে। সেই প্রস্তাবে রাজ্যের মন্ত্রীসভা সিলমোহ দেবে। রাজ‍্যপাল সিলমোহর দেওয়ার পরেই তা চূড়ান্ত হবে। রাজ‍্যের এই সমস্ত জায়গায় বিগত কয়েক বছরে জনসংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় যদি এই পাঁচটি জেলা নতুন তৈরি করা হয়, তাহলে সরকারের নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে। সরকারের জনকল‍্যাণমূলক প্রকল্পগুলিকে বাস্তবায়ন করতে আরও সুবিধা হবে। নতুন জেলা তৈরি হলে জেলাশাসক, মহকুমাশাসক, ব্লক উন্নয়ন আধিকারিকের পদ তৈরি করতে হবে। এর ফলে চাকরির সুযোগও বৃদ্ধি পাবে।

শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘিতে নতুন পুরসভা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে ১২২টি পুরসভার রয়েছে। রাজ‍্য সরকারের মনে করছে, বিগত কয়েক বছরে এই সমস্ত এলাকায় উল্লেখযোগ্য ভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারের প্রকল্পগুলির সুবিধা পৌঁছতে অসুবিধা হচ্ছে। সরকার পরিচালনার ক্ষেত্রেও বাধার মুখে পড়তে হচ্ছে। ফলে নতুন পুরসভা তৈরি হলে যেমন নতুন চাকরির রাস্তা খুলবে, তেমনি তৃণমূল স্তরে সরকারের প্রকল্পগুলির বাস্তবায়ন আরও মসৃণ হবে।

এ ছাড়াও, পূর্ব মেদিনীপুর পুলিশ জেলাকে ভেঙে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তা থেকে কাঁথিতে নতুন পুলিশ জেলা গঠনের করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি গোপীবল্লভপুরে নতুন মহকুমা হিসেবে ঘোষণা করারও প্রস্তাব দেওয়া হয়েছে।


Share