Kolkata Fire

মল্লিকবাজারের কাপড়ের গোডাউনে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

দমকল সূত্রের খবর, গোডাউনে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে তাঁরা মনে করছেন। বিজেপির কর্মীরাও সেখানে রয়েছেন। তাঁদের দাবি, দমকল সময়মতো পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে বলে তাঁরা দাবি করছেন। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

মল্লিকবাজারে বিধ্বংসী আগুন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ ০২:২৬

মল্লিকবাজারে বিধ্বংসী আগুন। সেখানকার একটি কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন কাজ করছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীও সেখানে মোতায়েন করা হয়েছে। কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ পার্ক স্ট্রিট থানার এলাকার মল্লিকবাজারের একটি বহুতলে আগুন লাগার খবর আসে। সেখানে একটি পুরোনো কাপড়ের গোডাউন ছিল বলে জানা গিয়েছে। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে প্রথমে তিনটি দমকলের ইঞ্জিন আসে। পরে আরও চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। বর্তমানে দমকলের সাতটি ইঞ্জিন কাজ করছে।

ঘটনার পরে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। দমকলের কর্মীদের সঙ্গে তাঁরাও হাত মিলিয়ে কাজ করছেন। ঘটনার প্রায় দু’ঘন্টা কেটে গিয়েছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। জোরকদমে কাজ করছেন তাঁরা। এলাকাটিকে পুলিশ ঘিরে রেখেছে। যানজটের সৃষ্টি হয়েছে। 

Share