TMC Political Crisis

‘তৃণমূলের ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ রাখুন’, দলে অচলাবস্থার মাঝেই ব‍্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিলেন কোষাধ্যক্ষ অরূপ

তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা টানাপড়েনের মাঝেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার আবেদন জানিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস।

ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি লিখলেন অরূপ বিশ্বাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ০১:১৫

তৃণমূলের অ‍্যাকাউন্ট থেরে টাকার লেনদেন বন্ধ রাখা হোক। এই মর্মে ব‍্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়ে। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস দলের কোষাধ্যক্ষ। তিনি চিঠিতে এই আর্জি জানিয়ে ব‍্যাঙ্ক ম‍্যানেজারকে চিঠি দিয়েছেন।

জানা গিয়েছে, চলতি সপ্তাহের এক বেসরকারি ব‍্যাঙ্কের কলকাতার একটি শাখার ম‍্যানেজারকে চিঠি দিয়েছেন। ওই ব‍্যাঙ্কেই তৃণমূল অ‍্যাকাউন্টগুলি রয়েছেন। সেখানে যে অ‍্যাকাউন্টগুলি রয়েছে, তা আপাতত অবিলম্বে বন্ধ করার আবেদন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার সকালে মেসি-কান্ডে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে গিয়েছেন। সেই দিনই সকালে এই চিঠিটি প্রকাশ‍্যে এসেছে। 

ব‍্যাঙ্কে পাঠানো চিঠিতে অরূপ বিশ্বাস লিখেছেন, দলে অন্দরে বিদ্রোহ দেখা দিয়েছে। তৃণমূলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে টানাপড়েন চলছে। কালীঘাটের বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে, তাঁরাই তৃণমূলের বৈধ প্রতিনিধি। দলের নামে থাকা ব‍্যাঙ্কের অ‍্যাকাউন্টের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দলের তহবিল সুরক্ষিত রাখার প্রয়োজন রয়েছে। অনুমোদনহীন কোনও ব‍্যক্তি যাতে টাকার তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে বলেই মনে করছেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। সেই কারণে দলের অন্দরের সমস্যা যতদিন না মিটছে, ততদিন অ‍্যাকাউন্ট বন্ধ রাখতে ম‍্যানেজারকে তিনি আর্জি জানিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রের খবর, দলের জমা অডিট রিপোর্ট অনুযায়ী, তৃণমূলের ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টে ৬৭৫ কোটি টাকা রয়েছে। ভোটে ভরাডুবির পরে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কমিটি ভেঙে দেন। গত ৫ জুন দলে রদবদল হয়েছিল। কোষাধ্যক্ষ করা হয়েছিল প্রাক্তন রাজ‍্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তীকে। গত ১২ জুন ব‍্যাঙ্ক কর্তৃপক্ষকে অরূপ বিশ্বাস চিঠি লেখেন। ১৬ জুন ব‍্যাঙ্ক তা গ্রহণ করেছে।


Share